দৃশ্যকল্প-১-এ কোন সংবিধানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ লিখিত সংবিধানকে নির্দেশ করে। লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে বলে এটি জনগণের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়। লিখিত সংবিধানে সাধারণত সংশোধন পদ্ধতি উল্লেখ থাকে। তাই এটি সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না। এ সংবিধানে সবকিছু লিখিত থাকে বলে শাসক তার ইচ্ছামতো এটি পরিবর্তন করতে পারে না। তাই লিখিত সংবিধান যেকোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে পারে। দৃশ্যকল্প-১-এ বর্ণিত 'দোলনচাঁপা' নামের সমবায় সমিতির নিয়মকানুন সহজেই সদস্যদের কাছে বোধগম্য। কর্তৃপক্ষ তাদের ইচ্ছানুযায়ী নিয়ম পরিবর্তন করতে পারে না, যা লিখিত সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিফলন। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ লিখিত সংবিধানকে নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ কোন সংবিধানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর