"প্রধানমন্ত্রী রাষ্ট্রের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু"- ব্যাখ্যা কর।
উত্তর: প্রধানমন্ত্রী হলেন নির্বাহী বিভাগের প্রধান। তিনি সরকারপ্রধান হিসেবে মন্ত্রিসভার শীর্ষে অবস্থান করেন। তিনি জাতীয় সংসদের নেতা। তিনি সংসদের কার্যপরিচালনা ও নীতিনির্ধারণ করেন। তার নিয়োগসংক্রান্ত ক্ষমতা ব্যাপক। তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও নীতি নির্ধারণ বিষয়ে ভূমিকা রাখেন। আর সংসদীয় সরকারব্যবস্থায় তিনি মধ্যমণি। তাকে কেন্দ্র করে পুরো শাসনব্যবস্থা পরিচালিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
"প্রধানমন্ত্রী রাষ্ট্রের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু"- ব্যাখ্যা কর।
উত্তর