দুই সমিতির নিয়মকানুনগুলোর মধ্যে কোনটিকে তুমি উত্তম সংবিধান মনে কর? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দুই সমিতির নিয়মকানুনগুলোর মধ্যে আমি রফিকের সমিতির নিয়মকানুনগুলোকে উত্তম সংবিধান মনে করি। উত্তম সংবিধান এমন একটি সংবিধান, যেখানে রাষ্ট্রের সকল রীতিনীতি সুস্পষ্ট এবং নাগরিকের চাহিদার পূর্ণ প্রতিফলন ঘটে। এ সংবিধানে জনমতের প্রতিফলন ঘটে। এ ধরনের সংবিধান লিখিত হওয়ায় সেখানে শাসনব্যবস্থার বিভিন্ন ধারা ও নীতিমালা সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। এ ধরনের সংবিধান সাধারণত সংক্ষিপ্ত আকারের হয়। উত্তম সংবিধান পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়াতে পারে ফলে বিপ্লবের কোনো সম্ভাবনা থাকে না। উদ্দীপকের বাবুলের সমিতির নিয়মকানুনগুলো অলিখিত সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। অপরদিকে, রফিক তার এলাকায় একটি সমবায় সমিতি গঠন করেন। সমিতি কী কী কাজ করবে, সদস্যরা কী দায়িত্ব পালন করবে, কী কী নিয়মকানুন থাকবে তা লিখে একটি বই তৈরি করে কাজ শুরু করলেন। আর এরূপ বৈশিষ্ট্য লিখিত সংবিধানকে উপস্থাপন করে, যা উত্তম সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য। আমরা যদি উত্তম সংবিধানের দিকে লক্ষ করি তাহলে দেখি, উত্তম সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি সুস্পষ্ট। এর ভাষা সহজ-সরল ও প্রাঞ্জল হয়। এ কারণে এটি সকলের কাছে সুস্পষ্ট এবং বোধগম্য হয়। উত্তম সংবিধান লিখিত হওয়ায় তা যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার জন্য অপরিহার্য। উত্তম সংবিধানের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এটি লিখিত হওয়ায় তা সংক্ষিপ্ত প্রকৃতির হয়। সুতরাং আলোচনার পরিশেষে বলা যায়, দুই সমিতির নিয়মকানুনগুলোর মধ্যে রফিকের সমিতিটির নিয়মকানুনগুলো লিখিত অর্থাৎ উত্তম প্রকৃতির।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
দুই সমিতির নিয়মকানুনগুলোর মধ্যে কোনটিকে তুমি উত্তম সংবিধান মনে কর? …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর