রাষ্ট্রের জন্য সংবিধান কেন প্রয়োজন?
উত্তর: রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানবজীবনের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন করা। এ উদ্দেশ্য সফল করার জন্য রাষ্ট্র কতকগুলো নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। আর সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক নিয়মকানুনের সমষ্টি। যেকোনো দেশের সরকারব্যবস্থা সংবিধান কর্তৃক নির্ধারিত হয়। সংবিধান নাগরিকদের অধিকার ও কর্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যাদান করে। সংবিধান প্রণয়ন করা হয় জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য। এসব বিষয় বিবেচনা করেই সংবিধান প্রণয়ন করা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
রাষ্ট্রের জন্য সংবিধান কেন প্রয়োজন?
উত্তর