'ক' রাষ্ট্রের সংবিধানে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ করা যায়- বিশ্লেষণ কর।
উত্তর: 'ক' রাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ করা যায়। বাংলাদেশের সংবিধানে যেমন রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে ঠিক তেমনি 'ক' রাষ্ট্রে ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক ক্ষমতা, ধর্মীয় নিরপেক্ষতা রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে যেহেতু উভয় রাষ্ট্রই মিলে যায়। তাই আমরা বাংলাদেশের সংবিধানের সাথে মিল রেখে 'ক' রাষ্ট্রের সংবিধানকে লিখিত দলিল হিসেবে উল্লেখ করতে পারি। 'ক' রাষ্ট্রের সকল কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং জনগণ আইনসভার সদস্য নির্ধারিত হয় জনগণের ভোটের মাধ্যমে। এর মাধ্যমে বোঝা যায়, এটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং এ বৈশিষ্ট্যটিও বাংলাদেশের সংবিধানের সাথে মিলে যায়। বাংলাদেশে যেমন আইনসভা রয়েছে, ঠিক তেমনি 'ক' রাষ্ট্রেও আইনসভা রয়েছে। তবে বাংলাদেশে সংসদ সদস্যসংখ্যা ৩৫০ আর 'ক' রাষ্ট্রে ২১০। 'ক' রাষ্ট্রে যেহেতু আইনসভার সদস্য রয়েছে, সুতরাং তাদের কার্যাবলি পরিচালনার জন্য অবশ্যই সংসদ থাকবে। অর্থাৎ এখানে সংসদীয় সরকারের উপস্থিতি রয়েছে। সেটি বাংলাদেশের সংবিধানেও রয়েছে। 'ক' রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার রক্ষার বিষয়টি রাষ্ট্রের সকল কাজে জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্পষ্ট হয়। বাংলাদেশের সংবিধানেও মৌলিক অধিকার রক্ষার বিষয়টি রয়েছে। 'ক' রাষ্ট্রের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধানও দুষ্পরিবর্তনীয়। এর কোনো নিয়ম পরিবর্তন বা সংশোধন করতে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের প্রয়োজন হয়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, 'ক' রাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ 'ক' রাষ্ট্রের সংবিধানে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ করা যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
'ক' রাষ্ট্রের সংবিধানে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিফলন লক…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর