উদ্দীপকে সংবিধানের বৈশিষ্ট্যের প্রকৃতি, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রকৃতি কি একই? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে সংবিধানের বৈশিষ্ট্যের প্রকৃতি ও বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের প্রকৃতি একই বলে আমি মনে করি। বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যমণ্ডিত। আবার, উদ্দীপকেও উত্তম সংবিধানের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল, যার ১৫৩টি অনুচ্ছেদ ও ১১টি ভাগ রয়েছে। আর উত্তম সংবিধান মাত্রই লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারসমূহ স্পষ্টভাবে উল্লিখিত রয়েছে। এতে জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাক, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চা, সম্পত্তির অধিকার প্রভৃতি মৌলিক অধিকার উল্লিখিত আছে। বাংলাদেশের সংবিধানটি পরিবর্তনের পদ্ধতি স্পষ্টভাবে এতে অন্তর্ভুক্ত আছে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, যা সংবিধানে নির্দিষ্ট করা আছে। এছাড়াও উক্ত সংবিধানটিতে বিচার বিভাগের স্বাধীনতা, সংসদীয় ও এককেন্দ্রিক সরকার, সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি প্রদানের ন্যায় জনকল্যাণকামী বৈশিষ্ট্যকে ধারণ করে। এসব বৈশিষ্ট্য কার্যত একটি উত্তম সংবিধানকে প্রতিনিধিত্ব করে। আর এ কারণেই আমি উদ্দীপকের সংবিধান তথা উত্তম সংবিধানের প্রকৃতি ও বাংলাদেশের সংবিধানের প্রকৃতিকে অভিন্ন মনে করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে সংবিধানের বৈশিষ্ট্যের প্রকৃতি, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্…
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর