'Y [গণিত] দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের কি মিল রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমিও মনে করি, 'Y [গণিত] দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে। সংবিধান হলো রাষ্ট্রপরিচালনা মৌলিক শাসনতন্ত্র, যাকে ধারণ করে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র পরিচালিত হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ১৯৭২ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সাথে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। বাংলাদেশের সংবিধান নানা রকম বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত, যা একে একটি উত্তম সংবিধানের মর্যাদাদান করেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর 'Y [গণিত] দেশের সংবিধান লিখিত ও স্পষ্ট। এখানে নাগরিক অধিকার স্বীকৃত। রাষ্ট্র পরিচালনার জন্য কতকগুলো নীতিমালা রয়েছে এবং সংশোধন পদ্ধতি নমনীয়। এরূপ বর্ণনায় বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য প্রকাশ পায়। কেননা, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। বাংলাদেশ সংবিধান একটি লিখিত দলিল। ফলে তা সুস্পষ্ট এবং সহজেই বোধগম্য। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যেসব মৌলিক অধিকার ভোগ করতে পারব তা সংবিধানে উল্লেখ করা হয়েছে। এরূপ বিভিন্ন আকর্ষণীয় ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান রচিত হয়েছে। তবে উদ্দীপকের দেশটির সংবিধান সংশোধন পদ্ধতি নমনীয় হলেও বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয়। এ বিষয়টি ছাড়া উক্ত সংবিধানটি বাংলাদেশ সংবিধানের অনুরূপ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
'Y দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের কি মিল রয়েছে? উত্তরের…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর