দৃশ্যকল্প-১ এ 'X [গণিত] দেশের সংবিধানটি কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে। ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'X [গণিত] দেশের সংবিধানটি আলাপ-আলোচনা পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। তবে এ সংবিধান একা একা সৃষ্টি হয় না বা গড়ে ওঠে না। অর্থাৎ একটি দেশের সংবিধান গড়ে ওঠে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে। সংবিধান প্রণয়নের তাই বিভিন্ন পদ্ধতিও আলোচিত হয়। তন্মধ্যে একটি পদ্ধতি হলো আলাপ-আলোচনার মাধ্যমে সৃষ্ট সংবিধান পদ্ধতি। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত স্বাধীনতা লাভের পর 'X [গণিত] দেশের জনপ্রতিনিধিরা পারস্পরিক বোঝাপড়া এবং আইনজ্ঞদের পরামর্শক্রমে তাদের দেশের জন্য একটি সংবিধান রচনা করেন। 'X [গণিত] রাষ্ট্রের শাসনতন্ত্র প্রণীত হয়েছে সংবিধান প্রণয়নের আলাপ-আলোচনা পদ্ধতি অনুসরণ করে। কেননা এভাবে একটি দেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটি বা গণপরিষদের সদস্যদের আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হতে পারে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশের সংবিধান এভাবেই প্রণীত হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'X দেশের সংবিধানটি কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে। ব্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর