"সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: সংবিধান একটি রাষ্ট্রের মৌলিক দলিল। সংবিধানের দ্বারাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। নাগরিকের সকল অধিকারের রক্ষাকবচ হলো সংবিধান। সরকার কীভাবে নির্বাচিত হবে, সরকারের বিভিন্ন বিভাগের গঠন, কাজ, ক্ষমতা ও সমন্বয় প্রভৃতি সংবিধানের দ্বারা নির্ধারিত হয়। এসব বিষয়ে সংবিধানই চূড়ান্ত আইন। তাই সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
"সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর