করিমের সংগঠনের বৈশিষ্ট্যের সাথে কোন সংবিধানের মিল রয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের করিমের সংগঠনের বৈশিষ্ট্যের সাথে অলিখিত সংবিধানের মিল রয়েছে। যে সংবিধানের অধিকাংশ নিয়মকানুন কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না, তাকে অলিখিত সংবিধান বলে। এ জাতীয় সংবিধান সাধারণত প্রথা ও রীতিনীতিভিত্তিক। তাছাড়া অলিখিত সংবিধান অনেকাংশে সুস্পষ্ট নয় এবং তা হঠাৎ উদ্ভূত কোনো সমস্যার দ্রুত সমাধানের উপযোগী নয়। উদ্দীপকেও আমরা দেখতে পাই যে, করিমের একটি সংগঠন আছে যার পরিচালনার জন্য কোনো লিখিত নিয়মনীতি নেই। উক্ত সংগঠনটি কেবল প্রথা এবং চিরাচরিত নিয়ম ও অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। আর এতে সুস্পষ্ট হয় যে, করিমের সংগঠনের সাথে অলিখিত সংবিধানের গঠনগত, ভিত্তিগত ও বৈশিষ্ট্যগত মিল রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৫ : সংবিধান (Full Syllabus) · সৃজনশীল
করিমের সংগঠনের বৈশিষ্ট্যের সাথে কোন সংবিধানের মিল রয়েছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর