বয়স ও লিঙ্গভেদে কমলার সিদ্ধান্তই পারে সকলের প্রয়োজনীয় চাহিদা মেটাতে। তুমি কি এর সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, বয়স ও লিঙ্গভেদে কমলার সিদ্ধান্তই পারে সকলের প্রয়োজনীয় চাহিদা মেটাতে। – প্রশ্নের এ উক্তির সাথে আমি একমত। যেকোনো খাদ্য ব্যবস্থায় কী খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে মেনু বলে। উদ্দীপকের কমলা রান্নার কাজে দক্ষ। কমলা একটি হোটেল পরিচালনা করে। সেখানে তার কাজ মেনু পরিকল্পনা করা। যেহেতু এটা একটি হোটেল, সেহেতু এখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ খাবার খেতে আসে। তাই সকলের চাহিদা ও সুস্থতার কথা চিন্তা করে মেনু পরিকল্পনা করার গুরুত্ব অপরিসীম। এখানে যারা আসে তাদের বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রম, রুচি ইত্যাদি বিষয় লক্ষ রেখে মেনু পরিকল্পনা করা হয়। মেনু পরিকল্পনার মাধ্যমে দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখা যায়। বিভিন্ন বয়সের লোকদের খাদ্যের চাহিদার ভিন্নতার বিষয়টি মেনু পরিকল্পনায় খেয়াল রাখতে হয়। আবার ছেলেমেয়েভেদে খাদ্যের চাহিদা ভিন্ন হয়। ছেলেদের তুলনায় মেয়েদের দেহের আয়তন, ওজন ও পেশির পরিমাণ কম। তাই মেয়েদের ক্যালরি ও অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও অপেক্ষাকৃত কম হয়। আর মেনু পরিকল্পনাই পারে বয়স ও লিঙ্গভেদে সকলের প্রয়োজনীয় চাহিদা মেটাতে। তাই আমি মনে করি, কমলার মেনু পরিকল্পনার সিদ্ধান্তই লিঙ্গ ও বয়সভেদে সকলের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে। প্রশ্নের উক্তির সাথে তাই আমি একমত।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল
বয়স ও লিঙ্গভেদে কমলার সিদ্ধান্তই পারে সকলের প্রয়োজনীয় চাহিদা মেটাতে…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর