করিম সাহেব কোন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের করিম সাহেব প্যাকেট পরিবেশন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন। বিভিন্ন খাবারকে মোড়কজাত করে পরিবেশন করাকে প্যাকেট পরিবেশন বলা হয়। সময়ের স্বল্পতা, দক্ষ শ্রমিকের অভাব, পরিষ্কার-পরিচ্ছন্নতার বাড়তি ঝামেলা এড়ানো ইত্যাদি কারণে আজকাল প্যাকেট পরিবেশনের কদর বেড়েছে। সামাজিক অনুষ্ঠান যেমন-মিলাদ, সেমিনার, ইফতার পার্টি কিংবা স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে প্যাকেট পরিবেশন সুবিধাজনক। উদ্দীপকের করিম সাহেব তার ছেলের জন্মদিনে বাড়িতে মিলাদের আয়োজন করেন। মিলাদে সমুচা, সন্দেশ ও স্যান্ডউইচ তিনি মোড়কজাত করে পরিবেশন করেন। প্যাকেট পরিবেশনে যেসব খাদ্য সরবরাহ করা হয় তা সুষম, আকর্ষণীয়, রুচিকর এবং বহনে সুবিধার জন্য কয়েকটি বিষয় বিবেচনা করা প্রয়োজন। যেমন- মোড়কজাত খাবার শুকনা ও হালকা হলে পরিবেশন করতে সুবিধা হয়। মোড়কজাত খাবারের মেনু তৈরি করার 'সময় খাদ্যের চারটি মৌলিক বিভাগ থেকে খাদ্য নির্বাচন করতে হবে।- এক্ষেত্রে উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিনের সমন্বয় হলে মোড়কজাত খাবারের পুষ্টিমূল্য বৃদ্ধি পায়। খাবারের ঘনত্ব এমন হওয়া উচিত যেন প্যাকেট ভিজে না যায়। স্কুলের বাচ্চাদের জন্য যখন প্যাকেটে লাঞ্চ পরিবেশন করা হয়, তখন তা পুষ্টিকর ও আকর্ষণীয় হওয়া উচিত।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল
করিম সাহেব কোন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর