মরিয়ম বেগম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে কোন মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মরিয়ম বেগম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে ফাতেমার মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত। খাদ্য গ্রহণের প্রকৃত উদ্দেশ্য হলো যেসব খাদ্য খাওয়া হয় তা যেন শরীরকে কর্মক্ষম রাখে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধিসাধন অব্যাহত রাখে এবং শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন করে তোলে। এজন্য প্রয়োজন খাদ্যের সব উপাদানসমৃদ্ধ সুষম খাদ্যের। যে কারণে বয়স (শিশু, কিশোর, বৃদ্ধ) পরিশ্রমের ধরন ইত্যাদি ক্ষেত্রে খাদ্য চাহিদা পূরণের জন্য মেনু পরিকল্পনা করা হয়। উদ্দীপকের ফাতেমা যেহেতু যৌথ পরিবারের গৃহিণী। তার পরিবারে সব বয়সী সদস্য রয়েছে। তিনি তার পরিবারের সব সদস্যের বয়স, রুচি ও চাহিদার কথা চিন্তা করে প্রতিদিনের মেনু পরিকল্পনায় মাছ-মাংস, শাকসবজি এবং মিষ্টিজাতীয় খাবার যেমন- ফিরনি, পায়েস রাখেন। এতে পরিবারের সবার পুষ্টি চাহিদা পূরণ হয়। তাই তারা সুস্বাস্থ্যের অধিকারী। উদ্দীপকের যৌথ পরিবারের গৃহিণী মরিয়ম বেগম প্রতিদিন ছেলেমেয়েদের পছন্দ অনুযায়ী শুধু মাংস রান্না করেন। তিনি পরিবারের সদস্যদের বয়স, শ্রম, আবহাওয়া ও' মৌসুম, লিঙ্গ, উপলক্ষ ইত্যাদি বিবেচনা করে রান্না করেন না। এর ফলে তার ছেলেমেয়েরা সুষম খাবার থেকে বঞ্চিত হয়। তারা শুধু প্রোটিন খাবার খায়। এর ফলে, তাদের ওজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পুষ্টিকর খাবারের অভাবে রোগ-জীবাণুতে আক্রান্ত হচ্ছে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, ফাতেমার মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল
মরিয়ম বেগম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে কোন মেনু পরিকল্পনাটি স্ব…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর