উক্ত পদ্ধতি অধিক অতিথি আপ্যায়নের সর্বোত্তম পদ্ধতি-বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উক্ত পদ্ধতি অর্থাৎ বু-ফে পদ্ধতি অধিক অতিথি আপ্যায়নের সর্বোত্তম পদ্ধতি বলে আমি মনে করি। উদ্দীপকে উল্লিখিত রহিমা মেয়ের আকিকায় অতিথি আপ্যায়নে বারান্দার এক কোনায় একটি টেবিলে বিভিন্ন খাবার সাজিয়ে রাখেন। অন্য আর একটি টেবিলে খাবারের প্লেট, চামচ, গ্লাস, বাটি রাখেন। তার এ ধরনের পরিবেশন বু-ফে পদ্ধতিকে নির্দেশ করে। বিভিন্ন অনুষ্ঠানে বু-ফে পদ্ধতি বেশ সুবিধাজনক। যেখানে অতিথির সংখ্যা অনেক বেশি, কিন্তু জায়গা কম থাকে ও প্রধান অতিথি থাকেন না সেখানে খাদ্য পরিবেশনের জন্য বু-ফে পদ্ধতিটি ব্যবহার করা হয়। এ পরিবেশন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় যেমন- বাসার লনে বা লম্বা বারান্দায় অথবা খোলা বাগান, হলরুমে ইত্যাদি স্থানে কয়েকটি টেবিলে একই খাবার সরবরাহ করা হয়। খাবার গ্রহণের জন্য প্লেট, গ্লাস, চামচ, কাপ ও আনুষঙ্গিক দ্রব্যাদি একটি টেবিলে সাজানো থাকে। টেবিলের দুই পাশে অথবা চারপাশে একইভাবে খাবারগুলো সাজালে যেকোনো পাশ থেকে অতিথিরা নিজেদের পছন্দ ও প্রয়োজনমতো খাবার গ্রহণ করতে পারেন। এ পদ্ধতিতে গল্পগুজবের মধ্য দিয়ে আনন্দের সাথে খাবার উপভোগ করা যায় এবং সুন্দর পরিবেশনে খাদ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য পূর্ণতা লাভ করে। খাবার টেবিলে খাদ্য গ্রহণের আনুষঙ্গিক ও প্রয়োজনীয় বাসনপত্র সুসজ্জিত থাকলে তা আহারে তৃপ্তিও বাড়ায়। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল
উক্ত পদ্ধতি অধিক অতিথি আপ্যায়নের সর্বোত্তম পদ্ধতি-বক্তব্যটির যথার্থ…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর