সাকিরার মায়ের মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: “যেকোনো খাদ্য প্রস্তুত করতে রেসিপি অত্যন্ত প্রয়োজনীয়”- উদ্দীপকে উল্লিখিত সাকিরার মায়ের এই মন্তব্যটি অত্যন্ত যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। রান্নার কাজে রেসিপি অতি প্রয়োজনীয় একটি বিষয়। রেসিপি হলো রান্নার প্রয়োজনীয় উপকরণসমূহের তালিকা, পরিমাণ, রন্ধন পদ্ধতির লিখিত পথনির্দেশ বিশেষ। খাদ্য তখনই মুখরোচক, আকর্ষণীয় ও তৃপ্তিদায়ক হয়ে ওঠে যখন তা সঠিক পদ্ধতিতে রান্না করা হয়। রান্নার কাজটা আপাতভাবে সহজ মনে হলেও প্রায়ই দেখা যায় কোনো না কোনো ত্রুটি থেকে যায়। একই খাবার একবার মানসম্মত; সুস্বাদু হলেও পরবর্তীতে আবার সে রকম নাও হতে পারে। কিন্তু একই পদ্ধতিতে এবং পরিমাণমতো উপকরণ দিয়ে রান্না করলে প্রতিবারই রান্না করা বস্তুর মান একই রকম রাখা যায়। এ কারণেই তৈরি হয়েছে রেসিপি। রেসিপি এমন একটা নির্দেশিকা, যা কীভাবে এবং কী কী উপকরণ কী পরিমাণে ব্যবহার করে রান্না করা হবে তার বিস্তারিত বিবরণ দেয়। রেসিপি আমাদের আরও কিছু কাজে লাগে। রেসিপি অনুযায়ী খাবার প্রস্তুত করলে 'খাবারের অপচয় হয় না। এ থেকে পরিবেশনের কাজটি সহজ হয়। রেসিপি অনুসরণ করে, যেকোনো নতুন রান্না আয়ত্তে আনা যায়। উদ্দীপকে সাকিরার বড়ো মামা আসবেন শুনে পদ্ধতি অনুযায়ী পুডিং তৈরি করার জন্য মায়ের কাছে ' [গণিত] জনের পরিবেশনের রেসিপি লিখে নেয়। প্রসঙ্গত সাকিরার 'মা বলেন, “যেকোনো খাদ্য প্রস্তুত করতে রেসিপি অত্যন্ত প্রয়োজনীয়।” উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, সাকিরার মায়ের মন্তব্যটি যথার্থ হয়েছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল
সাকিরার মায়ের মন্তব্যটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
• পুডিং তৈরি করার পাত্রে চিনি ক্যারামেল (উনুনের উপরে বেশি তাপে চিনি গলিয়ে বাদামি রং করা) করে নিতে হবে।
• অপর একটি পাত্রে ডিমগুলো ভালোভাবে ফেটাতে হবে। ফেটানো ডিমের সাথে দুধ চিনি মেশাতে হবে।
• পুডিং তৈরির পাত্রটি ঠান্ডা করে তাতে উক্ত মিশ্রণটি (ডিম-দুধ-চিনির) ঢালতে হবে।
• বড়ো সসপ্যানে ফুটানো পানি দিয়ে দুধ-ডিম মেশানো পাত্রটি মুখ বন্ধ করে এমনভাবে বসাতে হবে যাতে পাত্রটির অংশ পানিতে ডুবে থাকে।
• চুলার আঁচ মাঝামাঝি করে ঘণ্টা ফুটাতে হবে।
• পুডিং সম্পূর্ণরূপে জমে গেলে ঠান্ডা করে নিতে হবে।
• ঠান্ডা হলে ছুরি দিয়ে পুডিং-এর চারদিক ছাড়াতে হবে। প্লেটে তৈরি করা পুডিং-এর পাত্রটি উল্টে পুডিং ঢেলে নিতে হবে।
উপরিউক্ত প্রস্তুতপ্রণালি অনুযায়ী পুডিং তৈরি করে পরিবেশন করতে হবে।উত্তর