আজমল সাহেব যে পদ্ধতিতে খাদ্য পরিবেশন করেছেন তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: আজমল সাহেব বু-ফে পদ্ধতিতে খাদ্য পরিবেশন করেছেন। উদ্দীপকে উল্লিখিত আজমল সাহেব ছেলের জন্মদিনে বেশ কিছু বন্ধুকে দাওয়াত দিয়ে খাবার পরিবেশনায় তৈরি খাবার ও থালাবাসন টেবিলে সাজিয়ে রাখেন। অতিথিরা নিজ হাতে যার যার থালায় পরিমাণমতো খাবার নিয়ে ইচ্ছেমতো খেয়ে নেন। তার এ ধরনের পরিবেশন বু-ফে পদ্ধতিকে নির্দেশ করে। বিভিন্ন অনুষ্ঠানে বু-ফে পদ্ধতি বেশ সুবিধাজনক। যেখানে অতিথির সংখ্যা অনেক বেশি, কিন্তু জায়গা কম থাকে ও প্রধান অতিথি থাকে না সেখানে খাদ্য পরিবেশনের জন্য বু-ফে পদ্ধতিটি ব্যবহার করা হয়। এ পরিবেশন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় যেমন- বাসার লনে বা লম্বা বারান্দায় অথবা খোলা বাগান, হলরুমে ইত্যাদি স্থানে কয়েকটি টেবিলে একই খাবার সরবরাহ করা হয়। খাবার গ্রহণের জন্য প্লেট, গ্লাস, চামচ, কাপ ও আনুষঙ্গিক দ্রব্যাদি একটি টেবিলে সাজানো থাকে। টেবিলের দুই পাশে অথবা চারপাশে একইভাবে খাবারগুলো সাজালে যেকোনো পাশ থেকে অতিথিরা নিজেদের পছন্দ ও প্রয়োজন মতো খাবার গ্রহণ করতে পারে। এ পদ্ধতিতে গল্পগুজবের মধ্য দিয়ে আনন্দের সাথে খাবার উপভোগ করা যায় এবং সুন্দর পরিবেশনে খাদ্য ব্যবস্থার উদ্দেশ্য পূর্ণতা লাভ করে। খাবার টেবিলে খাদ্য গ্রহণের আনুষঙ্গিক ও প্রয়োজনীয় বাসনপত্র সুসজ্জিত থাকলে তা আহারে তৃপ্তিও বাড়ায়। তাই এ পদ্ধতি অতিথি আপ্যায়নের জন্য সর্বোত্তম পদ্ধতি।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল
আজমল সাহেব যে পদ্ধতিতে খাদ্য পরিবেশন করেছেন তা উদ্দীপকের আলোকে ব্যা…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর