মরিয়ম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে কোন মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মরিয়ম বেগম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে ফাতেমার মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত। খাদ্য গ্রহণের প্রকৃত উদ্দেশ্য হলো যেসব খাদ্য খাওয়া হয় তা যেন শরীরকে কর্মক্ষম রাখে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধিসাধন অব্যাহত রাখে এবং শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন করে তোলে। এজন্য প্রয়োজন খাদ্যের সব উপাদান সমৃদ্ধ সুষম খাদ্যের। যে কারণে বয়স (শিশু, কিশোর, বৃদ্ধ), পরিশ্রমের ধরন ইত্যাদি ক্ষেত্রে খাদ্য চাহিদা পূরণের জন্য মেনু পরিকল্পনা করা হয়। উদ্দীপকের ফাতেমা যেহেতু যৌথ পরিবারের গৃহিণী সেহেতু তার পরিবারে সব বয়সী সদস্য রয়েছে। তিনি তার পরিবারের সব সদস্যের বয়স, রুচি ও চাহিদার কথা চিন্তা করে প্রতিদিনের মেনু পরিকল্পনায় মাছ-মাংস, শাকসবজি ছাড়াও মিষ্টিজাতীয় খাবার যেমন- ফিরনি, পায়েস রাখেন। এতে করে পরিবারের সব সদস্যের পুষ্টি চাহিদা পূরণ হয়। মাছ-মাংস প্রোটিন ও স্নেহপদার্থের যোগান দিয়ে দেহ গঠন, বৃদ্ধিসাধন, ক্ষয়পূরণ ও দেহকে রক্ষণাবেক্ষণ করে থাকে। অন্যদিকে স্নেহপদার্থের প্রধান কাজ তাপ ও শক্তি সরবরাহ করা। শাকসবজি ভিটামিন ও খনিজ লবণের অভাব পূরণ করে। ভিটামিন আমাদের দেহের নিরোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেহকে সুস্থ ও সবল রাখে। দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, তাপ ও শক্তি উৎপাদন অভ্যন্তরীণ কর্মকান্ড নিয়ন্ত্রণ প্রতিটি কাজই ভিটামিনের উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। এছাড়া মিষ্টিজাতীয় খাবার ফিরনি ও পায়েসে দুধ, চিনি থাকায় তা পরিবারের সদস্যদের ক্যালসিয়াম, কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করে দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ফাতেমার মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল
মরিয়ম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে কোন মেনু পরিকল্পনাটি স্বাস্থ্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর