উদ্দীপকে 'ছক-২' এ উল্লিখিত উপকরণ দিয়ে যেকোনো একটি খাবার রান্নার প্রস্তুতপ্রণালি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ছক-২' এ উল্লিখিত উপকরণ দিয়ে পুডিং খাবার রান্না করা যাবে। উপকরণসমূহ হলো- ডিম-তিনটি, দুধ-৫০০ গ্রাম, চিনি-৩ টেবিল চামচ এবং ভেনিলা এসেন্স-৪ ফোঁটা। পুডিং তৈরির প্রস্তুতপ্রণালি নিচে বর্ণিত হলো- • পুডিং তৈরি করার পাত্রে চিনি ক্যারামেল (উনুনের উপরে বেশি তাপে চিনি গলিয়ে বাদামি রং করা) করে নিতে হবে। • অপর একটি পাত্রে ডিমগুলো ভালোভাবে ফেটাতে হবে। ফেটানো ডিমের সাথে দুধ, চিনি ও ভেনিলা এসেন্স মেশাতে হবে। • পুডিং তৈরির পাত্রটি ঠান্ডা করে তাতে উক্ত মিশ্রণটি (ডিম-দুধ-চিনি) ঢালতে হবে। • বড়ো সসপ্যানে ফুটানো পানি দিয়ে দুধ-ডিম মেশানো পাত্রটি মুখ বন্ধ করে এমনভাবে বসাতে হবে যাতে পাত্রটির ১/৩ অংশ পানিতে ডুবে থাকে। • চুলার আঁচ মাঝামাঝি করে ১ ঘণ্টা ফুটাতে হবে। • পুডিং সম্পূর্ণরূপে জমে গেলে ঠান্ডা করে নিতে হবে। • ঠান্ডা হলে ছুরি দিয়ে পুডিং-এর চারদিক ছাড়াতে হবে। প্লেটে তৈরি করা পুডিং-এর পাত্রটি উল্টে পুডিং ঢেলে নিতে হবে। উল্লিখিত নিয়মগুলো অনুসরণ করে পুডিং তৈরি করা যাবে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল
উদ্দীপকে 'ছক-২' এ উল্লিখিত উপকরণ দিয়ে যেকোনো একটি খাবার রান্নার প্র…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর