'দীঘল বাঁকা পন্থখানি' বলতে কবি কী বুঝিয়েছেন।
উত্তর: 'দীঘল বাঁকা পন্থখানি' বলতে কবি পল্লিগ্রামে যাওয়ার যে দীর্ঘ বাঁকা পথ তাকে বুঝিয়েছেন। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি আদরের পল্লি-দুলালের দেশে যেতে চেয়েছেন। যে পথে তিনি পল্লিগ্রাম যাবেন কবি নানা উপমায় সেই গ্রামীণ মেঠোপথের বর্ণনা দিয়েছেন। ধান-কাউনের খেতের ভেতর সরু সুতার মতো পথ, গাঁয়ের হাবা মেয়ের এলো সিঁথি যেমন আঁকাবাঁকা তেমনই সেই পথ। পথটি গরুর গায়ের রেখায় ক্ষতের মতো এবড়ো থেবড়ো। মূলত প্রশ্নোক্ত কথাটি দ্বারা কবি গ্রামীণ মেঠোপথকেই বুঝিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
'দীঘল বাঁকা পন্থখানি' বলতে কবি কী বুঝিয়েছেন।
উত্তর