উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: পল্লিগ্রামের চিত্র বর্ণনা এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দিক থেকে উদ্দীপক ও 'যাব আমি তোমার দেশে' কবিতা সাদৃশ্যপূর্ণ। 'যাব আমি তোমার দেশে' কবিতায় বাংলাদেশের গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরা দিয়েছে। ধানখেত, দিঘির জল, শিমুলডাঙার বন, ডাহুকের ডাক- এসব বর্ণনায় কবি যেন এক জীবন্ত চিত্র অঙ্কন করেছেন। প্রকৃতি এখানে শুধু দৃশ্য নয়, এটি কবির অনুভবের অংশ, জীবনের স্পন্দন। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লিগ্রামে যেতে চেয়েছেন, প্রকৃতি যাকে ঘিরে রেখেছে। তার বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক-হারা মাঠ, সেখানে বেত-কেয়ার বনে ডাহুক ডাকে। সরু সুতার মতো বাঁকা দীর্ঘ পথে গাঁয়ের মেয়ে কদম-কলি ছড়িয়ে হেঁটে চলে। কবি সেই পথে পল্লি-দুলালের দেশে যাবেন। ধল-দিঘিতে সাঁতার কেটে রক্তকমল তুলে আনবেন। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন। সন্ধ্যা নামলে, আঁধার ঘনিয়ে এলে নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লি-দুলালের সঙ্গে পল্লিমায়ের অপরূপ সৌন্দর্য অবলোকন করবেন। উদ্দীপকের অপু তার গাঁয়ের তেলে-জলেই মানুষ। গাঁয়ের বকুলতলা, গোঁসাইবাগান, চালতেতলা, নদীর ধার এসবই সে দেখে আসছে যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের উৎস। সে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে গরমে বিকেলে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে। এই যে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এই দিক থেকে উদ্দীপক ও কবিতা সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর