"গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো"- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: আঁকাবাঁকা গ্রামীণ সরু মেঠোপথ বোঝাতে 'যাব আমি তোমার দেশে' কবিতায় প্রশ্নোক্ত চরণটির অবতারণা করা হয়েছে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি এক গ্রামে যেতে চেয়েছেন এবং সেই গ্রামের পথের চিত্র কল্পনায় তুলে ধরেছেন কবিতায়। কবির কল্পনার পল্লিগ্রামের যে পথ তাকে তিনি তুলনা করেছেন পল্লির হাবা মেয়ের এলো সিঁথির সাথে। এলো সিঁথি যেমন আঁকাবাঁকা হয় তেমনই গ্রামীণ পথও কোথাও সোজা বা কোথাও বাঁকা হিসেবে বোঝাতে কবি চরণটির অবতারণা করেছেন।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
"গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো"- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর