কবি ফুলের মালা গেঁথে কী করবেন?- বর্ণনা করো।
উত্তর: কবি ফুলের মালা গেঁথে বিভোল পল্লিবালা যে ঘাটে কলস ভরতে যায় সেখানে রেখে আসবেন। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লিপ্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন। তিনি পল্লিগ্রামের গাছের শাখা দুলিয়ে মনের ইচ্ছামতো ফুল পাড়বেন। পল্লিগ্রামের এই বিচিত্র সুন্দর ফুল দিয়ে তিনি মালা গাঁথবেন। সেই গাঁথা মালা তিনি ঘাটে রেখে আসবেন। কবি কল্পনা করেছেন, পল্লিবালা সেই মালা কে রেখে গেছে এটা ভাবতে ভাবতে মালাটি কুড়িয়ে নেবে এবং গলায় পরবে।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
কবি ফুলের মালা গেঁথে কী করবেন?- বর্ণনা করো।
উত্তর