শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার কোন দিকটিকে তুলে ধরেছে?- ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার কবির পল্লিগ্রামে যেতে চাওয়ার দিকটি তুলে ধরেছে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি তাঁর শিকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। মাটির টানে, গ্রামের সৌন্দর্যে ও প্রকৃতির আলিঙ্গনে তিনি খুঁজে পেতে চান সেই হারানো স্বপ্নের জীবন। 'যাব আমি তোমার দেশে' কবিতায় দেখা যায়, কবি পল্লি-দুলালের সঙ্গে তার পল্লিগ্রামে যেতে চান। সেই গ্রামের প্রাকৃতিক অনুষঙ্গ খেতের ভেতর সরু সুতার সম্পর্কে কবি বর্ণনা করেন। কবিতায় কবি সেই গ্রামের মেঠোপথ সম্পর্কে বলেন, যে পথটি ধান-কাউনের খে আঁচড়ের মতো দেখতে কিংবা হাবা মেয়ের মাথার সিঁথির মতো। সেই পথ ধরে কবি গ্রামে যেতে চান, তার প্রকৃতির রূপের সুধা পান করতে চান। কবি সেই রূপকে অঙ্কন করতে নানা অনুষঙ্গ টেনেছেন। তিনি সেখানে অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হতে চান, পল্লি-দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে ঘুরে বেড়াতে চান। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলে মালা গাঁথতে চান। উদ্দীপকে এরকম সাদৃশ্যপূর্ণ একটি বিবরণ রয়েছে। সেখানে মাথার সিঁথির মতো মেঠোপথের কথা বলা হয়েছে যা কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানেও নাম না-জানা অচিন গাঁয়ে দুজনে মিলে ঘুরতে যেতে চায়। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা গ্রামের রূপ চিত্রণে বা সেখানে যেতে চাওয়ার দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে।

SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল

উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার কোন দিকটিকে তুলে ধরেছে?- ব্যা…

উদ্দীপক

মাথার সিঁথির মতো মেঠোপথ ধরে দুপাশে বেতস বন যায় পিছু সরে নাম না জানা এক অচিন গাঁয়ে চল না দুজনে আসি ঘুরে

উত্তর

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কবি জসীমউদ্দীনের 'কবর' কবিতা প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়।

উত্তর

আঁকাবাঁকা গ্রামীণ সরু মেঠোপথ বোঝাতে 'যাব আমি তোমার দেশে' কবিতায় প্রশ্নোক্ত চরণটির অবতারণা করা হয়েছে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি এক গ্রামে যেতে চেয়েছেন এবং সেই গ্রামের পথের চিত্র কল্পনায় তুলে ধরেছেন কবিতায়। কবির কল্পনার পল্লিগ্রামের যে পথ তাকে তিনি তুলনা করেছেন পল্লির হাবা মেয়ের এলো সিঁথির সাথে। এলো সিঁথি যেমন আঁকাবাঁকা হয় তেমনই গ্রামীণ পথও কোথাও সোজা বা কোথাও বাঁকা হিসেবে বোঝাতে কবি চরণটির অবতারণা করেছেন।

উত্তর

উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার কবির পল্লিগ্রামে যেতে চাওয়ার দিকটি তুলে ধরেছে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি তাঁর শিকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। মাটির টানে, গ্রামের সৌন্দর্যে ও প্রকৃতির আলিঙ্গনে তিনি খুঁজে পেতে চান সেই হারানো স্বপ্নের জীবন। 'যাব আমি তোমার দেশে' কবিতায় দেখা যায়, কবি পল্লি-দুলালের সঙ্গে তার পল্লিগ্রামে যেতে চান। সেই গ্রামের প্রাকৃতিক অনুষঙ্গ খেতের ভেতর সরু সুতার সম্পর্কে কবি বর্ণনা করেন। কবিতায় কবি সেই গ্রামের মেঠোপথ সম্পর্কে বলেন, যে পথটি ধান-কাউনের খে আঁচড়ের মতো দেখতে কিংবা হাবা মেয়ের মাথার সিঁথির মতো। সেই পথ ধরে কবি গ্রামে যেতে চান, তার প্রকৃতির রূপের সুধা পান করতে চান। কবি সেই রূপকে অঙ্কন করতে নানা অনুষঙ্গ টেনেছেন। তিনি সেখানে অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হতে চান, পল্লি-দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে ঘুরে বেড়াতে চান। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলে মালা গাঁথতে চান। উদ্দীপকে এরকম সাদৃশ্যপূর্ণ একটি বিবরণ রয়েছে। সেখানে মাথার সিঁথির মতো মেঠোপথের কথা বলা হয়েছে যা কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানেও নাম না-জানা অচিন গাঁয়ে দুজনে মিলে ঘুরতে যেতে চায়। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা গ্রামের রূপ চিত্রণে বা সেখানে যেতে চাওয়ার দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে।

উত্তর

বিষয়বস্তুর দিক থেকে সমগ্র ভাব প্রতিফলিত না হওয়ায় বলা যায়, "উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটির সামগ্রিক ভাব প্রকাশ করেনি" মন্তব্যটি যথার্থ। 'যাব আমি তোমার দেশে' কবিতায় প্রকৃতির নিসর্গ ও পল্লিজীবনের ছন্দ মিলেমিশে এক সুর তৈরি করেছে। কবি সেই সুরে হারিয়ে যেতে চান, যেখানে নেই কৃত্রিমতা, আছে কেবল মাটির টান ও প্রকৃত ভালোবাসা। পল্লির অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশে যে ছেলে বড় হয়েছে 'যাব আমি তোমার দেশে' কবিতার কবি তাকে পল্লি-দুলাল বলে সম্বোধন করেছেন। কবি সেই আদরের পল্লি-দুলালের পল্লিগ্রামে যেতে চেয়েছেন। তার সেই গ্রামকে ঘিরে রেখেছে প্রকৃতি, যার শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক-হারা মাঠ। এখানে কবি সেই মেঠোপথের বিবরণ দিতে গিয়ে গ্রামীণ হাবা মেয়ের এলো মাথার সিঁথির উপমা টেনেছেন। এলো মাথার সিঁথি যেমন কোথাও সোজা কোথাও বাঁকা কবির ভাবনার পথও এমন। কবি সেখানে অজানা ফুলের সুবাসে ভাসতে চেয়েছেন, চেয়েছেন মুগ্ধ হতে। তিনি পল্লি-দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে ঘুরে বেড়াতে চেয়েছেন। উদ্দীপকেও দেখা যায় দুজন মিলে ঘুরতে যেতে চায় নাম না-জানা অচিন গাঁয়ে; যেখানে পথকে মাথার সিঁথির মতো মেঠোপথ ভাবা হয়েছে। পথের দুপাশে বেতবন পিছু সরে যায়। উদ্দীপকটি পল্লিপকৃতির অচিন এক গাঁয়ের পথকে তুলে ধরেছে যেখানে দুজনে মিলে যেতে চেয়েছে। এদিক দিয়ে 'যাব আমি তোমার দেশে' কবিতার কবির ইচ্ছের সঙ্গে এবং গ্রামীণ পথের কল্পনার সঙ্গে সাদৃশ্য রয়েছে। তবে কবিতায় পল্লিপ্রকৃতির যে সামগ্রিক রূপ তুলে ধরা হয়েছে সেই ভাবটি উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, পল্লিগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন এবং সেই অজানায় মিশে যাওয়ার যে ইচ্ছা সেই জায়গা থেকে উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি, কিন্তু কবিতার সামগ্রিক ভাব ধারণ করতে পারেনি।
SSCবাংলা ১ম পত্রযাব আমি তোমার দেশে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মাথার সিঁথির মতো মেঠোপথ ধরে দুপাশে বেতস বন যায় পিছু সরে নাম না জানা এক অচিন গাঁয়ে চল না দুজনে আসি ঘুরে
ক
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কোন কবির কবিতা প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়?
খ
"গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো"- কথাটি বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার কোন দিকটিকে তুলে ধরেছে?- ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটির সামগ্রিক ভাব প্রকাশ করেনি।"- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো"- কথাটি বুঝিয়ে লেখো।

"গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো"- কথাটি বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কোন কবির কবিতা প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়?

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কোন কবির কবিতা প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা অর্নির। সে বাবার কাছে বাবার ছেলেবেলা ও গ্রামের গল্প শুনেছে। তার বাবার বিলদুয়ারিয়া গ্রামের পাশের যমুনা নদীর কথা শুনেছে। বাবার গ্রামের বিরাট মাঠ, নিবিড় বৃক্ষরাজি, বিস্তীর্ণ হলুদ সরিযাখেত, নদীতে দুরন্ত ছেলেমেয়ের লাফানো-ঝাঁপানো সে কল্পনায় দেখতে পায়। শহর থেকে গ্রামে যে সরু রাস্তাটি ফসলের খেতের বুক চিড়ে ঢুকেছে সেটিও কল্পনায় দেখে সে। দাদা-দাদি বেঁচে না থাকায় দীর্ঘদিন পর তারা বাংলাদেশে আসে। এসে তাদের খুব মন খারাপ হয়। বাড়িটি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। সবকিছুরই পরিবর্তন হয়েছে। গ্রামের সেই চেহারাটি আর নেই। তবে দুরন্ত ছেলেমেয়েদের নদীতে লাফালাফি, ঝাঁপাঝাঁপি দেখে অর্নি অভিভূত হয়ে গেল। সেও ওদের সঙ্গে যোগ দিতে চাইল।
ক
জসীমউদ্দীন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কোন পদক লাভ করেন?
খ
লেখক কোথায় ফুলের মালা রেখে আসবেন? সেখানকার বর্ণনা দাও।
গ
'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার ভাবকে কতটা ধারণ করতে পেরেছে? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.লেখক কোথায় ফুলের মালা রেখে আসবেন? সেখানকার বর্ণনা দাও।

লেখক কোথায় ফুলের মালা রেখে আসবেন? সেখানকার বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জসীমউদ্দীন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কোন পদক লাভ করেন?

জসীমউদ্দীন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কোন পদক লাভ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। এ গাঁয়েরই বকুলতলা, গোঁসাইবাগান, চালতেতলা, নদীর ধার, বড়ো জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক- এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গনিতে গনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল।
ক
কবি কাদের সঙ্গে দল বেঁধে খেলতে চান?
খ
কবি ফুলের মালা গেঁথে কী করবেন?- বর্ণনা করো।
গ
উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের 'অপু' 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লি-দুলালের প্রতিনিধিত্ব করে কি? যুক্তিসহকারে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.কবি ফুলের মালা গেঁথে কী করবেন?- বর্ণনা করো।

কবি ফুলের মালা গেঁথে কী করবেন?- বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবি কাদের সঙ্গে দল বেঁধে খেলতে চান?

কবি কাদের সঙ্গে দল বেঁধে খেলতে চান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে। বাংলাদেশ চিরহরিতের দেশ। তবু মনে হয়, আমার গ্রামের গাছপালা লতাপাতার মধ্যে কোথায় যেন আলাদা বৈশিষ্ট্য আছে। ভাওয়াল প্রগনায় অবস্থিত আমাদের গ্রামটি বর্ষাকালে দুভাগে বিভক্ত হয়ে যায়, পশ্চিম ভাগটি হয়ে যায় একটি বিচ্ছিন্ন ছোটো দ্বীপ। পশ্চিম অংশেই আমাদের ভিটেবাড়ি। গ্রামের পশ্চিমে বিশাল মাঠ। বর্ষায় বিরাট বেলাই বিলের সঙ্গে মিশে যায়। বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড়ো হাওড়- শীতকালে বোরো ধান হয়।
ক
কোন ফুলের রূপ দেখে কবি তাকে বিয়ের কনে মানবেন?
খ
"কোথাও সিঁধে কোথাও বাঁকা গরুর গায়ের রেখায় ক্ষত"- কীসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্য 'যাব আমি তোমার দেশে' কবিতার সাদৃশ আলোচনা করো।
ঘ
উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটিকে কতটা প্রতিনিধিত্ব করে? মতামত ব্যক্ত করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটির সামগ্রিক ভাব প্রকাশ করেনি।"- বিশ্লেষণ ক"গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো"- কথাটি বুঝিয়ে লেখো।বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কোন কবির কবিতা প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়?উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার ভাবকে কতটা ধারণ করতে পেরেছে? মতামত দাও।'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।লেখক কোথায় ফুলের মালা রেখে আসবেন? সেখানকার বর্ণনা দাও।জসীমউদ্দীন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কোন পদক লাভ করেন?উদ্দীপকের 'অপু' 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লি-দুলালের প্রতিনিধিত্ব করে কি? যউদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।কবি ফুলের মালা গেঁথে কী করবেন?- বর্ণনা করো।কবি কাদের সঙ্গে দল বেঁধে খেলতে চান?উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটিকে কতটা প্রতিনিধিত্ব করে? মতামত ব্যক্ত করো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।