"উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটির সামগ্রিক ভাব প্রকাশ করেনি।"- বিশ্লেষণ করো।
উত্তর: বিষয়বস্তুর দিক থেকে সমগ্র ভাব প্রতিফলিত না হওয়ায় বলা যায়, "উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটির সামগ্রিক ভাব প্রকাশ করেনি" মন্তব্যটি যথার্থ। 'যাব আমি তোমার দেশে' কবিতায় প্রকৃতির নিসর্গ ও পল্লিজীবনের ছন্দ মিলেমিশে এক সুর তৈরি করেছে। কবি সেই সুরে হারিয়ে যেতে চান, যেখানে নেই কৃত্রিমতা, আছে কেবল মাটির টান ও প্রকৃত ভালোবাসা। পল্লির অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশে যে ছেলে বড় হয়েছে 'যাব আমি তোমার দেশে' কবিতার কবি তাকে পল্লি-দুলাল বলে সম্বোধন করেছেন। কবি সেই আদরের পল্লি-দুলালের পল্লিগ্রামে যেতে চেয়েছেন। তার সেই গ্রামকে ঘিরে রেখেছে প্রকৃতি, যার শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক-হারা মাঠ। এখানে কবি সেই মেঠোপথের বিবরণ দিতে গিয়ে গ্রামীণ হাবা মেয়ের এলো মাথার সিঁথির উপমা টেনেছেন। এলো মাথার সিঁথি যেমন কোথাও সোজা কোথাও বাঁকা কবির ভাবনার পথও এমন। কবি সেখানে অজানা ফুলের সুবাসে ভাসতে চেয়েছেন, চেয়েছেন মুগ্ধ হতে। তিনি পল্লি-দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে ঘুরে বেড়াতে চেয়েছেন। উদ্দীপকেও দেখা যায় দুজন মিলে ঘুরতে যেতে চায় নাম না-জানা অচিন গাঁয়ে; যেখানে পথকে মাথার সিঁথির মতো মেঠোপথ ভাবা হয়েছে। পথের দুপাশে বেতবন পিছু সরে যায়। উদ্দীপকটি পল্লিপকৃতির অচিন এক গাঁয়ের পথকে তুলে ধরেছে যেখানে দুজনে মিলে যেতে চেয়েছে। এদিক দিয়ে 'যাব আমি তোমার দেশে' কবিতার কবির ইচ্ছের সঙ্গে এবং গ্রামীণ পথের কল্পনার সঙ্গে সাদৃশ্য রয়েছে। তবে কবিতায় পল্লিপ্রকৃতির যে সামগ্রিক রূপ তুলে ধরা হয়েছে সেই ভাবটি উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, পল্লিগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন এবং সেই অজানায় মিশে যাওয়ার যে ইচ্ছা সেই জায়গা থেকে উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি, কিন্তু কবিতার সামগ্রিক ভাব ধারণ করতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
"উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটির সামগ্রিক ভাব প্রকাশ করেনি।…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর