উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার ভাবকে কতটা ধারণ করতে পেরেছে? মতামত দাও।
উত্তর: মূলভাবের দিক থেকে উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার ভাবকে আংশিক ধারণ করেছে, পুরোটা নয়। 'যাব আমি তোমার দেশে' কবিতায় বাংলাদেশের পল্লিজীবনের সৌন্দর্য চিত্রিত হয়েছে অনবদ্যভাবে। ধানখেতের সরু পথ, কদমকলির সুবাস, পাখির ডাক- সব মিলিয়ে কবি যেন এক জীবন্ত পল্লিচিত্র এঁকেছেন। এটি প্রকৃতি ও জীবনের মিলনের কবিতা। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লিগ্রামের বিস্তীর্ণ অনিন্দ্য সৌন্দর্যকে নানা অনুষঙ্গ দিয়ে ফুটিয়ে তুলেছেন। সেখানে তিনি পল্লির রূপের সূক্ষ্ম চিত্র দেখিয়েছেন। কবি যে আদরের দুলালের দেশে অর্থাৎ পল্লিগ্রামে যেতে চেয়েছেন সেখানে অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান। কবি বর্ণনা করেছেন গ্রামের অফুরন্ত সৌন্দর্যের অনুষঙ্গসমূহ। গ্রামের বনের শীর্ষে মুক্ত আকাশ, দিক-হারা মাঠ, বনে ডাহুকের ডাক, মেঠোপথ সবই সৌন্দর্যের আধার। কবি সেখানে গিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে খেলতে চান। পাখিদের সঙ্গে ডাকতে চান। অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হতে চান। উদ্দীপকে দেখা যায়, অর্নি তার বাবার শৈশবের দুরন্ত স্মৃতির গল্প শোনে, সেখানে গ্রামের বিস্তীর্ণ রূপ সম্বন্ধে বাবার কাছে জানতে পারে। কিন্তু দাদা-দাদি বেঁচে না থাকায় দীর্ঘদিন পর দেশে এসে বাবার স্মৃতির সেই গ্রামের সঙ্গে বর্তমান গ্রামকে মেলাতে পারে না। গ্রামের প্রায় সবকিছুই বিলীন হয়ে গেছে। তবে দুরন্ত ছেলেমেয়েদের নদীতে লাফালাফি-ঝাঁপাঝাঁপি দেখে সেও তাদের সঙ্গে যোগ দিতে চাইল। 'যাব আমি তোমার দেশে' কবিতায় পল্লিগ্রামের অকৃত্রিম রূপ বিদ্যমান। সেখানে গ্রামের পরিবর্তন বা বিলীন হয়ে যাওয়ার কোনো বিষয় নেই। তাই বলা যায়, উদ্দীপকটি গ্রামের সৌন্দর্যকে সুচারুরূপে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারেনি, বরং বর্ণনানুযায়ী তা হচ্ছে কবিতার আংশিক রূপ।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার ভাবকে কতটা ধারণ করতে পেরেছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর