'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: গ্রামের অকৃত্রিম রূপ ও গ্রামীণ নানা অনুষঙ্গের উপস্থিতির সঙ্গে উদ্দীপক ও 'যাব আমি তোমার দেশে' কবিতাটি সাদৃশ্যপূর্ণ। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবির অন্তর ভরে ওঠে গ্রামীণ প্রকৃতির আকর্ষণে। তিনি নগরের কোলাহল ছেড়ে শান্ত গ্রামের বুকে ফিরে যেতে চান, যেখানে দিঘির ঢেউ আর বাতাসের সুর মিশে থাকে হৃদয়ের গানে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় পল্লিমায়ের আদরের সন্তান পল্লি-দুলাল গ্রামের অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। কবি সেই পল্লি-দুলালের পল্লিগ্রামে যেতে চেয়েছেন। সেই পল্লিগ্রামকে ঘিরে রেখেছে প্রকৃতি। সেখানে পায়ের কাছে দিক-হারা মাঠ, বেতকেয়ার বনে ডাহুক ডাকে। সেখানে ধান-কাউনের খেতের ভেতর দিয়ে সরু সুতার মতো দীর্ঘ পথ আঁকাবাঁকা। সেই পথে গাঁয়ের মেয়ে কদম-কলি ছড়িয়ে হেঁটে চলে। গ্রামীণ চঞ্চল ছেলেদের সঙ্গে কবি খেলা করার ইচ্ছা পোষণ করেন। শৈশবের সেই দুরন্তপনা ও গ্রামের অফুরন্ত সৌন্দর্য কবিতায় ব্যাপকভাবে ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা অর্নি তার বাবার কাছে বাবার ছেলেবেলা ও গ্রামের গল্প শুনেছে। গ্রামের পাশে যমুনা নদী। সেখানে বিরাট মাঠ, নিবিড় বৃক্ষরাজি, বিস্তীর্ণ হলুদ সরিষা খেত, নদীতে দুরন্ত ছেলেমেয়ের লাফানো, ঝাঁপানো- এ সব চিত্রই কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপক ও কবিতার মধ্যে প্রাকৃতিক অনষঙ্গগুলো সাদশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্যপূর্ণ দিকটি ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর