উদ্দীপকের 'অপু' 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লি-দুলালের প্রতিনিধিত্ব করে কি? যুক্তিসহকারে মতামত দাও।
উত্তর: হ্যাঁ, বৈশিষ্ট্যগত দিক থেকে উদ্দীপকের অপু 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লি-দুলালের প্রতিনিধিত্ব করে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি প্রকৃতির স্নিগ্ধ রূপে মুগ্ধ হয়ে পড়েছেন। তিনি দেখতে চান সেই আকাশ, মাঠ, বন ও দিঘির জল যেখানে সবকিছু শান্ত ও নির্মল। কবির মনে পল্লি-দুলালের এই দেশ এক আশ্রয়ের প্রতীক, যেখানে মাটি ও মানুষের ঘ্রাণ মিশে আছে ভালোবাসায়। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লি-দুলাল বলতে পল্লিগ্রামের আদরের ছেলেকে বুঝিয়েছেন, যে পল্লির আলো-বাতাসেই বেড়ে উঠেছে। কবি তার সাথেই তার পল্লিগ্রামে যেতে চেয়েছেন। সেখানে তিনি পল্লি-দুলালের গ্রামের রূপের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, যেখানে গ্রামবাংলার এক অপূর্ব ছবি দেখা যায়। সেই গ্রামকে ঘিরে রেখেছে প্রকৃতি, আর সেই প্রকৃতির ঘিরে রাখা মাঠ, বন এসবেই সে বেড়ে উঠেছে। যেখানে বেত-কেয়ার বনে ডাহুক ডাকে, যেখানে সরু সুতার মতো পথ; সেই পথের রূপ দেখেই বেড়ে উঠেছে পল্লি-দুলাল। উদ্দীপকেও অপুকে দেখা যায় জন্ম অবধি কোথাও যায়নি। গাঁয়ের বকুলতলা, গোঁসাইবাগান, চালতেতলা, নদীর ধার, বড়োজোর নবাবগঞ্জ পর্যন্ত গিয়েছে সে। গ্রামের বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে সে দিদির সঙ্গে বিকেলে নদীর ঘাটে হাঁটতে যায়। উদ্দীপকের 'অপু' পল্লিপ্রকৃতিতে বেড়ে উঠেছে। এমনকি নিজ গ্রামের বাইরে পর্যন্ত যায়নি। তাই সে একজন অকৃত্রিম পল্লি-দুলাল। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি এমন পল্লিতে বেড়ে ওঠা একজন পল্লি-দুলালের দেশে যেতে চেয়েছেন। তাই বলা যায়, পল্লিতে বেড়ে ওঠা এবং গ্রামের প্রকৃতি চিত্রণের দিক থেকে অপু পল্লি-দুলালের প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
উদ্দীপকের 'অপু' 'যাব আমি তোমার দেশে' কবিতার পল্লি-দুলালের প্রতিনিধি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর