'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উউদ্দীপকে শহরের যান্ত্রিকতা থেকে মুক্ত প্রকৃতির অনিন্দ্য রূপকে কামনা করা হয়েছে, যার সঙ্গে 'যাব আমি তোমার দেশে' কবিতার যান্ত্রিকতামুক্ত প্রাকৃতিক পরিবেশ বর্ণনার দিকটির সাদৃশ্য রয়েছে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি নগর সভ্যতার যান্ত্রিক জীবন থেকে মুক্তি খুঁজছেন। তিনি প্রকৃতির মুক্ত পরিবেশে গিয়ে শান্তি, ভালোবাসা ও জীবনের আসল অর্থ পেতে ব্যাকুলতা প্রকাশ করেছেন। তাই তিনি গ্রামীণ প্রকৃতিতে ফিরে যেতে চেয়েছেন। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লিগ্রামে যেতে চেয়েছেন, যা শহরের কোলাহল ও কৃত্রিমতা থেকে মুক্ত। কবি পল্লিগ্রাম সম্পর্কে বর্ণনা করেছেন। অপরূপ সৌন্দর্যে ঘেরা যার বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক-হারা মাঠ। গাঁয়ের মেয়ে কদম-কলি ছড়িয়ে যে পথে হেঁটে চলে কবি সেই পথে হাঁটতে চেয়েছেন। কবির ইচ্ছা গ্রামের দুরন্ত ছেলেদের সঙ্গে খেলা করবেন। ধল-দিঘিতে সাঁতার কেটে রক্তকমল তুলে আনবেন। পাখির সঙ্গে ডাকবেন কিংবা অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হবেন। তিনি প্রকৃতির রূপের সঙ্গে এককথায় মিশে যেতে চান। উদ্দীপকেও দেখা যায়, কবি নগরের পরিবর্তে অরণ্যকে ফিরে পেতে চান; নিষ্ঠুর সর্বগ্রাসী নবসভ্যতা থেকে মুক্ত হয়ে তপোবনকে ফিরে পেতে চান। শান্ত, কোমল, স্নিগ্ধ পরিবেশ ফিরে পেতে চান। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে কবিতার প্রকৃতিচেতনায় সাদৃশ্য রয়েছে।দ্দীপকে শহরের যান্ত্রিকতা থেকে মুক্ত প্রকৃতির অনিন্দ্য রূপকে কামনা করা হয়েছে, যার সঙ্গে 'যাব আমি তোমার দেশে' কবিতার যান্ত্রিকতামুক্ত প্রাকৃতিক পরিবেশ বর্ণনার দিকটির সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর