" কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লি-প্রাণে।" উদ্দীপকের এই চরণটি যেন 'যাব আমি তোমার দেশে' কবিতার কবির গ্রামে ফেরার ব্যাকুলতাকেই তুলে ধরেছে। মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: কবির গ্রামে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষার দিক থেকে বলা যায়, "কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লি-প্রাণে"- উদ্দীপকের এই চরণটি যেন 'যাব আমি তোমার দেশে' কবিতার কবির গ্রামে ফেরার ব্যাকুলতাকেই তুলে ধরেছে মন্তব্যটি যথার্থ। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি যেমন প্রকৃতিকে ভালোবাসেন, তেমনই গ্রামের মানুষের সরলতাকেও শ্রদ্ধা করেন। সেই পল্লিবালার সরল চিত্ত, দস্যি ছেলেদের হাসি, গ্রামের আঁকাবাঁকা সরু মেঠোপথ- সবকিছুই কবির কাছে আপন। কবি পল্লির ওই প্রাণোচ্ছল জীবনেই ফিরে যেতে চান। 'যাব আমি তোমার দেশে' কবিতায় দেখা যায়, পল্লিগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও শেকড়ের প্রতি টান সব সময়ই কবিকে আকৃষ্ট করে। গ্রামের অনাবিল সৌন্দর্য কবিমনকে উদ্ভাসিত করে। টেনে নিতে চায় তার কাছে। কবি তাই পল্লি-দুলালকে বলেন যে তিনি তার গ্রামে যেতে চান। পল্লিগ্রাম, প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে। পল্লির প্রকৃতির নানা অনুষঙ্গের সঙ্গে কবি নিজেকে মিশিয়ে নিতে চান। পাড়ার দস্যি ছেলেদের সঙ্গে তিনি খেলা করবেন। যে পথে গাঁয়ের মেয়ে কদম-কলি ছড়িয়ে হেঁটে চলে সেই পথে কবি হেঁটে বেড়াবেন। তিনি পাখির সঙ্গে ডাকবেন। অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হবেন। পল্লিবালারা যে ঘাটে জল ভরতে আসবে সেই ঘাটে ফুলের এর মালা রেখে আসবেন। নিরালা নিঝুম অন্ধকারে কবি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। উদ্দীপকের "কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লি-প্রাণে" চরণটি দ্বারা পল্লির অকৃত্রিম পরিবেশে বেড়ে ওঠা হৃদয়ে যে প্রশান্তি বিরাজ করে তা বোঝানো হয়েছে। পল্লির সৌন্দর্য হৃদয়ে জাগায় সুখের আবহ। যে আবহে কবি মুগ্ধ হতে চান আলোচ্য কবিতায়। তাই বলা যায়, উদ্দীপকের চরণটি 'যাব আমি তোমার দেশে' কবিতার কবির গ্রামে ফেরার ব্যাকুলতাকেই তুলে ধরেছে।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
" কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লি-প্রাণে।" উদ্দীপকের এই চরণটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর