"ধান-কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি"- ব্যাখ্যা করো।
উত্তর: ধান-কাউনের খেতের ভেতর দীর্ঘ সরু সুতার মতো বাঁকা পথকে বোঝাতে কবি উদ্ধৃত চরণটি করেছেন। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লি-দুলালের দেশ অর্থাৎ পল্লিগ্রামে যেতে চান। পল্লিগ্রাম, প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে। তার বনের শীর্ষে রয়েছে আকাশ, পায়ের কাছে দিক-হারা মাঠ। সেখানে বেত-কেয়ার বনে ডাহুক ডাকে। কবি অপরূপ সৌন্দর্যে ঘেরা সেই গ্রামে যেতে চান। আর কবি যে পথে সেই গ্রামে যাবেন তার বর্ণনা করতে গিয়েই উল্লেখ করেন সে পথ ধান-কাউনের খেতের ভেতর দিয়ে যাওয়া সরু সুতার মতো।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
"ধান-কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি"- ব্যাখ্যা করো।
উত্তর