"উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার পুরো ভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: প্রকৃতির বর্ণনা বিবেচনায় বলা যায়, "উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার পুরো ভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'যাব আমি তোমার দেশে' কবিতাটি প্রকৃতির সঙ্গে এক গভীর প্রেমের প্রকাশ। পল্লিগ্রামের অপরূপ সৌন্দর্য কবিকে ব্যাকুল করে। দিঘির জল, বনের ফুল, মেঘের ঝারি- সবই কবির কাছে এক ভালোবাসার আহ্বান। এই পল্লিপ্রেমই তাঁকে বারবার ডাকে পল্লির কোলে ফিরে যেতে। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লি-দুলালের দেশ অর্থাৎ সৌন্দর্যে ঘেরা পল্লিগ্রামে যেতে চেয়েছেন। গ্রামের অপরূপ সৌন্দর্যের স্বাদ আস্বাদন করতে চেয়েছেন। পল্লি-দুলালকে সঙ্গে নিয়ে কবি পুরো গ্রাম ঘুরে বেড়াতে চান। সেই গ্রামকে ঘিরে রেখেছে প্রকৃতি। তার বনের শীর্ষে আকাশ, দিক-হারা মাঠ পায়ের কাছে। সেখানে বেত কেয়ার বনে ডাহুক ডাকে, ধান-কাউনের খেতের ভেতর দিয়ে সরু সুতার মতো দীর্ঘ পথ রয়েছে। সেই পথে কবি হেঁটে বেড়াতে চান। পল্লি-দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে তিনি ঘুরে বেড়াবেন। নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লি-দুলালের সঙ্গে পল্লিমায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন। উদ্দীপকে আলোচ্য কবিতার আংশিক চিত্র ফুটে উঠেছে। সেখানে পল্লিগ্রামের সঙ্গে মিশে যাওয়া বা তার সৌন্দর্যকে আস্বাদন করাকে মুখ্য হিসেবে বিবেচনা করা হয়নি। উদ্দীপকের কবি তাঁর ঘরে একলা থাকা মায়ের কথা বলতে গিয়ে কিছু অনুষঙ্গকে টেনে আনেন। তিনি সমস্ত কিছুকে ছেড়ে তাঁর মায়ের কাছে যেতে চান। তাই বলা যায়, উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার পুরো ভাবকে ধারণ করতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
"উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার পুরো ভাবকে ধারণ করতে ব্যর্থ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর