"উদ্দীপকের মুক্তির আকুলতাটি কবিকে গ্রামের প্রতি আকৃষ্ট করেছে।"- যথার্থতা নিরূপণ করো।
উত্তর: পল্লিপ্রকৃতির প্রতি কবির গভীর অনুরাগ বিবেচনায় বলা যায়, "উদ্দীপকের মুক্তির আকুলতাটি কবিকে গ্রামের প্রতি আকৃষ্ট করেছে" মন্তব্যটি যথার্থ। 'যাব আমি তোমার দেশে' কবিতাটি প্রকৃতিপ্রেম, দেশপ্রেম ও শৈশবস্মৃতির এক অনন্য সমন্বয়। কবি যেন নিজের শিকড়ের কাছে ফিরে যেতে চান- সেই মাটি, সেই জল, সেই গাছপালা যেখানে তাঁর হৃদয় প্রথম গান গেয়েছিল। 'যাব আমি তোমার দেশে' কবিতায় আমরা দেখতে পাই, কবি পল্লি-দুলালের দেশে যেতে চেয়েছেন যা অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা। কবি এই পল্লিগ্রামের অপরূপ সৌন্দর্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। পেয়েছেন প্রাণহীন শহুরে যান্ত্রিকতা থেকে মুক্তি। গ্রামের ধান-কাউনের খেতের ভেতর দিয়ে সরু সুতার মতো দীর্ঘ আঁকাবাঁকা পথে তিনি হেঁটে যাবেন। পাড়ার দস্যি ছেলেদের সঙ্গে খেলা করবেন, ধল-দিঘিতে সাঁতার কেটে তুলে আনবেন রক্তকমল। পাখিদের সঙ্গে ডাকবেন। এসব বর্ণনা থেকে আমরা দেখতে পাই, কবি প্রকৃতির সঙ্গে কীভাবে মিশে মানবমনের মুক্তির দিশা দিচ্ছেন। উদ্দীপকেও আমরা দেখতে পাই, এখানে প্রাণহীন এক শহরে ইতিকথা শোনানো হচ্ছে, যার ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্মব্যর্থ; যেখানে আকাশ-বাতাস কিছুই নেই। তবে অন্ধ এই গলির নরকে মুক্তির আকুলতা আছে। মূলত নগরযন্ত্রণা থেকে মুক্তি লাভই গ্রামীণ প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়ায়, যা আলোচ্য কবিতার কবির মধ্যে দৃশ্যমান। তাই বলা যায়, এই মুক্তির আকুলতাই কবিকে পল্লিগ্রামের প্রতি আকৃষ্ট করেছে।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
"উদ্দীপকের মুক্তির আকুলতাটি কবিকে গ্রামের প্রতি আকৃষ্ট করেছে।"- যথা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর