"উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার একটি দিক প্রকাশ করেছে মাত্র।"- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও আলোচ্য কবিতার বিষয় অবলম্বনে বলা যায়, "উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার একটি দিক প্রকাশ করেছে মাত্র" মন্তব্যটি যথার্থ। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি প্রকৃতির সৌন্দর্য বর্ণনার পাশাপাশি আত্মিক মুক্তির আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন। তাঁর মনে হয় পল্লির প্রকৃতিতে গিয়ে তবেই তিনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন। প্রকৃতিই তাঁর কাছে আশ্রয় ও মুক্তির প্রতীক। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লিগ্রামে যেতে চেয়েছেন। কবিতার পুরো অংশজুড়ে কবি তার অনিন্দ্য অপরূপ' ছবি এঁকেছেন। কবির বর্ণনার সেই পল্লিগ্রাম অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশের এক চমৎকার বর্ণনা। কবি গ্রামীণ অনুষঙ্গগুলোকে অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। গ্রামের মেঠোপথ, দুরন্ত জীবন সমস্ত কিছুর সঙ্গে মিশে গেছেন কবি নিজেও। কবিতায় দেখা যায়, কবি পল্লিগ্রামের বর্ণনা দিচ্ছেন যেখানে বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিকহারা মাঠ। সেখানে বেত-কেয়ার বনে ডাহুক ডাকে। কবি এই গ্রামের মেঠোপথে হাঁটতে চেয়েছেন, দস্যি ছেলেদের সঙ্গে খেলা করতে চেয়েছেন, ধল-দিঘিতে সাঁতার কাটতে চেয়েছেন, পাখির সঙ্গে ডাকতে চেয়েছেন। কিন্তু উদ্দীপকে দেখা যায়, রাখাল ছেলের বাঁশি বাজানোর চিত্র, গরু চরানোর কথা; ধানখেত, বিলের জল, কদম-কলি, গাছের স্নিগ্ধ ছায়া এসবের বর্ণনা, যা আলোচ্য কবিতার প্রকৃতি চিত্রণের একটি অংশ। উদ্দীপকে গ্রামীণ পরিবেশ ও প্রকৃতির চিত্র উঠে এসেছে কিন্তু সেখানে কবি সেসব অনুষঙ্গের সঙ্গে একীভূত হননি। 'যাব আমি তোমার দেশে' কবিতার কবি পল্লিপ্রকৃতির অনুষঙ্গের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছেন। পল্লিগ্রামে ফিরে যাওয়ার জন্য কবির মাঝে তীব্র আকাঙ্ক্ষা আমরা এ কবিতায় লক্ষ করি। তাই বলা যায়, উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার একটি দিক প্রকাশ করেছে।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
"উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার একটি দিক প্রকাশ করেছে মাত্র।…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর