উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটিকে কতটা প্রতিনিধিত্ব করে? মতামত ব্যক্ত করো।
উত্তর: মূলভাবের দিক থেকে উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটিকে আংশিক প্রতিনিধিত্ব করে, সম্পূর্ণ নয়। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি বাংলাদেশের প্রকৃতিকে এক কাব্যময় উপমায় বর্ণনা করেছেন। তাঁর বর্ণনায় প্রকৃতি যেন আঁকা ছবি নয়, বরং জীবন্ত আবেগের মূর্ত প্রকাশ- যেখানে প্রতিটি দৃশ্য ভালোবাসায় পূর্ণ। গ্রামের এই স্বপ্নময় পরিবেশেই কবি ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি তাঁর ভাবনায় যে পল্লিগ্রামকে এঁকেছেন সেখানে সেই গ্রামকে প্রকৃতি ঘিরে রেখেছে। গ্রামের মাঠঘাট, মেঠোপথকে অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি গ্রামের রাস্তার বর্ণনা দিতে বিভিন্ন অনুষঙ্গ টেনেছেন। গ্রামের জীবনধারার ও জনমানবের সরল বৈশিষ্ট্যে কবি মিলেমিশে একাকার হয়েছেন। গ্রামের প্রকৃতি ও প্রকৃতির সমস্ত দানের সঙ্গে নিজেকে অভেদ কল্পনা করে মিশে গেছেন প্রতিটি অনুষঙ্গে। তিনি পাখির সঙ্গে ডাকতে চান, অজানা ফুলের রূপ দেখে মুগ্ধ হবেন, উদাস বেশে ঘুরে বেড়াবেন। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন। চারদিকে আঁধার ঘনিয়ে এলে নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লির অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন। উদ্দীপকে ভাওয়াল পরগনায় অবস্থিত একটি গ্রামের বর্ষাকালের রূপ এবং গ্রামের পাশের মাঠ, বেলাই বিল এসব নিয়ে গ্রামের প্রকৃতি সম্পর্কে আংশিক একটি বর্ণনা বিদ্যমান। 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লিগ্রামের সামগ্রিক সৌন্দর্যচিত্র তুলে ধরেছেন। কিন্তু উদ্দীপকে আংশিক চিত্র ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটিকে সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে না, আংশিক প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতাটিকে কতটা প্রতিনিধিত্ব করে? মতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর