উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্য 'যাব আমি তোমার দেশে' কবিতার সাদৃশ আলোচনা করো।
উত্তর: প্রকৃতির ও পল্লিমায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করার দিক থেকে উদ্দীপকটি 'যাব আমি তোমার দেশে' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'যাব আমি তোমার দেশে' কবিতায় প্রাকৃতিক সৌন্দর্য এমনভাবে ফুটে উঠেছে যেন পাঠক নিজেই সেই পথে হাঁটছেন। সরু বাঁকা পথ, কদম-কলির সুবাস, গাছের ছায়া আর দিঘির ঢেউ- এসব মিলিয়ে প্রকৃতি হয়ে ওঠে কবির হৃদয়ের শান্তি ও ভালোবাসার প্রতীক। পল্লিগ্রামকে প্রাকৃতিক অনুষঙ্গ ঘিরে রাখে। তার বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিক-হারা মাঠ। কবির সেই পল্লিগ্রামে বেতকেয়ার বনে ডাহুক ডাকে। সেখানে ধান-কাউনের খেতের ভেতর দিয়ে সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ। সেই পথে তিনি হাঁটতে চান। পাড়ার দস্যি ছেলেদের সঙ্গে খেলা করতে চান। দিঘিতে সাঁতরে পদ্ম তুলতে চান। পাখির সঙ্গে ডেকে, অজানা ফুলের রূপ দেখে তিনি মুগ্ধ হতে চান। উদ্দীপকেও দেখা যায়, কবিকে গ্রাম আজীবন আকর্ষণ করে। যদিও বাংলাদেশ চিরহরিতের দেশ, তারপরও তিনি তার গ্রামের গাছপালা-লতাপাতার মধ্যে আলাদা বৈশিষ্ট্য খুঁজে পান। কবিও তাঁর পল্লিগ্রামের রূপ সম্বন্ধে এমনই ভাবেন। উদ্দীপকে গ্রামের বর্ষাকালের প্রকৃতির সৌন্দর্যের স্বরূপ ফুটিয়ে তোলা হয়েছে যেখানে গ্রামের পশ্চিমে মাঠ, যেটি বর্ষায় বিরাট বেলাই বিলের সঙ্গে মিশে যায় এবং শীতকালে সেখানে বোরো ধান হয়। তাই বলা যায়, উদ্দীপক ও 'যাব আমি তোমার দেশে' গ্রামের সৌন্দর্য ভাবনায় একই ধারায় সম্পৃক্ত।
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্য 'যাব আমি তোমার দেশে' কবিতার সাদৃশ আলোচন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর