আগামী বছর কী ব্যবস্থা গ্রহণ করলে রহমান সাহেব লাভবান হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রহমান অনাবৃষ্টির কারণে তার আমন ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই তিনি আগামী বছর আর বৃষ্টির আশায় না থেকে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। আগামী বছর যে ব্যবস্থা গ্রহণ করলে রহমানের জন্য লাভজনক হবে তা নিচে ব্যাখ্যা করা হলো- নির্দিষ্ট মৌসুমে বৃষ্টিপাত কম বা দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টিপাত না হলে খরার সৃষ্টি হয়। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য গাছের দেহে প্রয়োজনীয় পানির ঘাটতি অবস্থা বিরাজ করে। খরা শুরু হওয়ার আগেই ফসল তোলা যাবে এমন স্বল্পায়ু জাতের অথবা খরা সহ্য করতে পারে এমন জাতের ফসল চাষ করলে তা খরাজনিত ফসলের ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায়। যেমন- আমন মৌসুমে বিনা ধান ৭. ব্রি ধান ৩৩ একমাস আগে পাকে। ফলে সেপ্টেম্বর-অক্টোবর মাসের খরা থেকে ফসল রক্ষা করা যায়। আবার, আমন মৌসুমে ব্রিধান ৫৬. ব্রিধান ৫৭ যেমন স্বল্পায়ু জাত তেমন ১৪-২১ দিন পর্যন্ত খরা সহ্য করতে পারে। অর্থাৎ, আগাম ধানের জাত নির্বাচন এবং চাষ করে অনাবৃষ্টি বা খরাজনিত ফসলের ক্ষয়ক্ষতি রোধ করা যায় যা রহমানের জন্য লাভজনক হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
আগামী বছর কী ব্যবস্থা গ্রহণ করলে রহমান সাহেব লাভবান হবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

