উদ্দীপকের চিত্র উদ্ভিদের যে বিষয়ে সংবেদনশীলতাকে নির্দেশ করে তা কৃষিতে কতটা গুরুত্বপূর্ণ?
উত্তর: চিত্রে উদ্ভিদের আলোক সংবেদনশীলতা বা ফটোপিরিয়ডিজমের ওপর আলোকপাত করা হয়েছে। ফসল উৎপাদনের জন্য কৃষিতে "ফটোপিরিয়ডিজমের" গুরুত্ব খুব ব্যাপক। যেমন- ফসলে আলোক সংবেদনশীলতার কৌশল ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। দিবাদৈর্ঘ্য হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধির হার (টিউবার, রাইজোম, বাল্ব) ও ফুল ফোটার সময়কাল নিয়ন্ত্রণ করে চাহিদামতো ফসল ফলানো সম্ভব। এ কৌশল দ্বারা একবর্ষজীবী কিছু উদ্ভিদে বছরে দু'বার ফুল ফোটানো এবং কখনো কখনো অনির্দিষ্টকাল ফুল ফোটাতে বাধ্য করা যায়। পত্রবহুল উদ্ভিদে ফুল ফোটা নিরুৎসাহিত করে পত্রবহুলই রাখা যায়। আলুতে দিবাদৈর্ঘ্য কমিয়ে বেশি পরিমাণ টিউবার উৎপাদনে উদ্দীপ্ত করা যায়। এমনকি দিবাদৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে বিভিন্ন জাতে বিভিন্ন সময়ে ফুল ফোটায়ে উন্নত মানের ফসল ফলানো যায়। । তাই আমরা বলতে পারি কৃষিতে উদ্ভিদের আলোক সংবেদনশীলতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
উদ্দীপকের চিত্র উদ্ভিদের যে বিষয়ে সংবেদনশীলতাকে নির্দেশ করে তা কৃষি…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

