কৃষি কর্মকর্তা শীতকালে ধান চাষে যে পরামর্শ দেন, তার যথার্থতা নিরূপণ কর।
উত্তর: শীতকালে ধান চাষ একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ নিম্নতাপমাত্রায় ধান চিটা হয়ে যায়। হাসিম আলীর জমির ধানে চিটার উপস্থিতি দেখে কৃষিকর্মকর্তা তাকে শীত সহিষ্ণু দুটি ধাম 'ব্রি ধান ৩৬' ও ধান ৫৫' চাষের পরামর্শ দেন। নিচে তার এ পরামর্শের যথার্থতা দেওয়া হলো: জাতীয় বীজ বোর্ডের অনুমোদিত 'ব্রি ধান ৩৬' ধানটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশের ঠান্ডাপ্রবণ এলাকার জন্য বের করে। বোরো মৌসুমের জন্য এটি একটি আগাম জাত, এর জীবনকাল ১৪০- ১৪৫ দিন এবং ফলন হেক্টর প্রতি ৫-৫.৫ টন। বীজ বপনের সময় যেসব এলাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যায় সেসব এলাকার জন্য জাতটি খুবই উপযোগী। আবার 'ব্রি ধান ৫৫' একটি আগাম উচ্চ ফলনশীল জাতের ধান। বোরো মৌসুমে হেক্টর প্রতি গড় ফলন ৭ টন এবং আউশ মৌসুমে ৪.৫ টন। বোরো মৌসুমে জাতটি মাঝারি শৈত্য সহ্য করতে পারে। তাছাড়া মাঝারি লবণাক্ততা ও খরাও সহ্য করতে পারে। এর জীবনকাল বোরো মৌসুমে ১৪৫ দিন এবং আউশে ১০০ দিন। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, হাসিম আলীর সমস্যা সমাধানে এ দুটি ধান চাষ তার ফসল উৎপাদনে সাফল্য এনে দিতে পারে। সুতরাং কৃষি কর্মকর্তার পরামর্শটি শীতকালে ধান চাষের জন্য যথার্থ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
কৃষি কর্মকর্তা শীতকালে ধান চাষে যে পরামর্শ দেন, তার যথার্থতা নিরূপণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


