খরিফ-২ মৌসুমে কৃষিবিদ খোকন সম্ভাব্য কোন ফসল চাষ করার পরামর্শ দিচ্ছিলেন কেন?
উত্তর: ১৫ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সময়কে খরিফ-২ মৌসুম হিসেবে আখ্যায়িত করা হয়। এ সময়, ধান, ভুট্টা, মাষকলাই.. মুগ প্রভৃতি ফসল চাষের জন্য কৃষিবিদ খোকন পরামর্শ দিচ্ছিলেন। কারণ, এ মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বেশি। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ বেশি। দিনের দৈর্ঘ্য বড় থেকে ছোট এবং অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকে। এছাড়া বন্যায় শস্যহানির সম্ভাবনা বেশি থাকে। ফলে এ সময় এমন সব ফসল চাষ করা উচিত যাদের পানির চাহিদা তুলনামূলকভাবে বেশি। অধিক তাপমাত্রা ও আর্দ্রতায় ভালো হয়। রোগবালাই ও পোকামাকড়ের সংক্রমণ তুলনামূলকভাবে কম হয় এবং জীবনকাল তুলনামূলক ছোট। এদিক থেকে মাষকলাই, মুগ ইত্যাদি অধিক উপযোগী।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
খরিফ-২ মৌসুমে কৃষিবিদ খোকন সম্ভাব্য কোন ফসল চাষ করার পরামর্শ দিচ্ছি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


