সুজিত বাবুর সিদ্ধান্তটি সঠিক কি-না তা ব্যাখ্যা কর।
উত্তর: সুজিত বাবুর বাড়ি উপকূলবর্তী সাতক্ষীরা জেলায়।' বাংলাদেশে উপকূলীয় অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব দেখা যায়। উপকূলীয় অঞ্চলে ঝড়, জলোচ্ছ্বাস এবং প্রবল জোয়ারের ফলে সৃষ্ট বন্যায় সরাসরি লবণাক্ত পানি দ্বারা জমি ডুবে যাওয়ায় মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায়। আবার শুষ্ক মৌসুমে পানির বাষ্পীভবনের মাধ্যমে মাটির নিচের লবণ উপরে উঠে আসে। এছাড়া সুজিত বাবুর এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতের কারণে লবণাক্ততার পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সুজিত বাবু জমিতে স্থানীয় জাতের ধান আবাদ শুরু করেন যা লবণ সহিষ্ণু নয়। ফলে লবণাক্ততার কারণে স্থানীয় ধান জাত ফলন ভালো দেয় নি। তখন কৃষি কর্মকর্তা তাকে বিনা ধান ৮ চাষের পরামর্শ দেন। যে ধান লবণাক্ততা সহিষ্ণু। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ২০১০ সালে লবণাক্ততা সহনশীল এ জাতটি বের হয়। বোরো মৌসুমে এ জাতটির জীবনকাল ১৩০-১৩৫ দিন। লবণাক্ত এলাকায় হেক্টর প্রতি ফলন দেয় ৪.৫-৫.৫ টন। এছাড়াও জাতটির বিভিন্ন ধরনের রোগ ও পোকা-মাকড় প্রতিরোধ ক্ষমতা আছে। সাতক্ষীরার লবণাক্ত মাটিতে এ জাতটি চাষ করলে সুজিত বাবু অধিক ফলন পেয়ে লাভবান হতে পারবেন। তাই বিনা ধান ৮ চাষের সিদ্ধান্তটি সুজিত বাবুর জন্য সঠিক ছিল।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
সুজিত বাবুর সিদ্ধান্তটি সঠিক কি-না তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


