নেপালতলী গ্রামে পাট চাষের সম্ভাবনা বিশ্লেষণ কর
উত্তর: পাট বাংলাদেশের সোনালী আঁশ হিসেবে বিবেচিত। পাট মার্চ- এপ্রিল মাসে বপন করা হয় এবং জুলাই-আগস্ট মাসে কাটা হয়। স্বল্প দিবস দৈর্ঘ্যে, কম আলোতে এবং কম উষ্ণতায় অঙ্গজ বৃদ্ধি কম হয় এবং তাড়াতাড়ি ফুল ও ফল হয়। ৪০০ ফা. তাপমাত্রায় বৃদ্ধি প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পাট চাষের জন্য পরিমিত বৃষ্টিপাত, আর্দ্র গীষ্মকাল অধিক উপযোগী। যেসব অঞ্চলে শীতকালের মৌসম বেশি সেসব অঞ্চলে বপন ও কাটার সময় এগিয়ে নিয়েও পাট চাষ করা গায়। অঞ্চলভেদে জলবায়ুর সামান্য তারতম্য থাকলেও পরিমিত বৃষ্টিপাত, মধ্যম শীতকাল এবং আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। ফলে বাংলাদেশের সব অঞ্চলই পাট চাষের অনুকূল পরিবেশ ধারণ করে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, নেপালতলী গ্রামে পাট চাষ সম্ভব এবং তা কৃষকদের অধিক ফলন ও অর্থ লাভের মাধ্যম হিসেবে বিবেচিত হতে পারে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
নেপালতলী গ্রামে পাট চাষের সম্ভাবনা বিশ্লেষণ কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


