শিক্ষক শ্রেণিকক্ষে এসে প্রথমে যে শব্দটি বোর্ডে লিখলেন জীবজন্তু ও গাছপালার উপর তার প্রভাব আলোচনা কর।
উত্তর: শিক্ষক শ্রেণিকক্ষে এসে প্রথম যে শব্দটি বোর্ডে লিখলেন তা হলো জলবায়ু। জীবজন্তু ও গাছপালা পরিবেশের একটি অপরিহার্য অংশ। জলবায়ু এদের উপর নানা ধরনের প্রভাব বিস্তার করে, থাকে। নিচে তা আলোচনা করা হলো- ১. কৃষিকাজ: সব ধরনের কৃষিপণ্য এক রকমের জলবায়ুতে উৎপন্ন হয় না। তাই কৃষিকাজ সম্পূর্ণভাবে জলবায়ুর ওপর নির্ভরশীল। কৃষিপণ্য উৎপাদন ছাড়াও গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ ইত্যাদি চাষও অনেকাংশে জলবায়ুর ওপর নির্ভরশীল। ২. মাছ চাষ: মাছ চাষের ক্ষেত্র জলবায়ুর প্রভাবে গড়ে উঠে। সাধারণত উষ্ণ ও শীতল স্রোতের সংযোগস্থলে অনেক মাছ পাওয়া যায়। জলবায়ুর প্রভাবে পৃথিবীর অনেক দেশ মাছ চাষ ও শিকারের ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে। ৩. পশুপালন: পশু পালনের জন্য প্রথমত, বিস্তীর্ণ তৃণভূমি দরকার যা, জলবায়ুর প্রভাবে গড়ে উঠে। তাই পশুপালন অবশ্যই জলবায়ুর ওপর নির্ভরশীল। ৪. শিল্পকারখানা: শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রেও জলবায়ুর প্রভাব রয়েছে। কারণ সব ধরনের জলবায়ুতে সব ধরনের শিল্পকারখানা গড়ে উঠতে পারে না। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় যে, বস্ত্র শিল্পের জন্য আর্দ্র জলবায়ু প্রয়োজন। আর কাঁচামাল উৎপাদন ও সরবরাহের ওপর শিল্প স্থাপন অনেকখানি নির্ভর করে। ৫. বনভূমি ও বনজ সম্পদ বনভূমি ও বনজ সম্পদ জলবায়ুর: প্রভাবের ওপর নির্ভর করে। বনভূমি গড়ে উঠতে উষ্ণ ও বৃষ্টিপাত। দরকার। জলবায়ুর প্রভাবেই নিরক্ষীয় বনভূমি গড়ে উঠেছে। ৬. কুটির শিল্প: জলবায়ুর প্রভাবে কুটির শিল্পের কাঁচামাল যেমন- পাট, তুলা, বেত ইত্যাদি উৎপাদন নিয়ন্ত্রিত হয়। তাই যেসব জায়গায় কাঁচামাল প্রাপ্ততা বেশি থাকে, সেসব জায়গায় কুটির শিল্প গড়ে উঠেছে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
শিক্ষক শ্রেণিকক্ষে এসে প্রথমে যে শব্দটি বোর্ডে লিখলেন জীবজন্তু ও গা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

