বাংলাদেশে মৌসুমি জলবায়ুর প্রভাব উদ্দীপকের মনিকার দৃষ্টিতে মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশে মৌসুমি জলবায়ুর প্রভাব উদ্দীপকের মনিকার দৃষ্টিতে নিচে মূল্যায়ন করা হলো- জলবায়ু বলতে কোনো নির্দিষ্ট স্থানের বিগত ২০-২৫ বছরের গড় আবলওয়াকে বোঝায়। বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ বা " সমভাবাপন্ন। মৌসুম বা ঋতুভিত্তিক যে বায়ু প্রবাহিত হয় সেটাই হলো * মৌসুমি বায়ু। বাংলাদেশে দু ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়। যথা- (১) শীতকালীন মৌসুমি বায়ু ও (২) গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু। শীতকালে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ুতে তেমন জলীয়বাষ্প থাকে না বিধায় তেমন বৃষ্টিপাত হয় না। ফলে শীতকালীন খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদিত হয়। পক্ষান্তরে গ্রীষ্মকালে দক্ষিণ এ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত বায়ুতে পর্যাপ্ত জলীয়বাষ্প থাকায় প্রচুর বৃষ্টিপাত হয় এবং এ সময় ধান, পাট, ইক্ষু, চা প্রভৃতি ফসল ভালো জন্মে। তাছাড়া মার্চ-এপ্রিল মাসে উত্তর-পশ্চিম দিকে থেকে আকস্মিক ঝড় ও ঘূর্ণিঝড় হতে দেখা যায়। মৌসুমি জলবায়ুর প্রভাবে দেশে সমভাবাপন্ন জলবায়ু অর্থাৎ পরিমিত তাপমাত্রা বৃষ্টিপাত ও আর্দ্রতা বিরাজ করে যা কৃষি কাজের জন্য সহায়ক। এ বায়ুর প্রভাবে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদ-নদীগুলোতে দুকূল প্লাবিত করে বন্যার সৃষ্টি হয়। এতে উভয়-তীরের জমিতে প্রচুর পলি পড়ে যা পরবর্তীতে ফসলের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিশেষে বলা যায় যে, বাংলাদেশে মৌসুমি জলবায়ুর প্রভাব অপরিসীম।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
বাংলাদেশে মৌসুমি জলবায়ুর প্রভাব উদ্দীপকের মনিকার দৃষ্টিতে মূল্যায়ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


