শীতকালে ফসল চাষে হাসিম যে সমস্যায় পড়েন, তা ব্যাখ্যা কর।
উত্তর: শীতকালে ফসল চাষে হাসিম আলী নিম্ন তাপমাত্রার সমস্যায় পড়েন। শীতকালে বাংলাদেশে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা চরমভাবে হ্রাস পায়। এসময় তাপমাত্রা সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। যার ফলে ধান চাষে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। হাসিম আলীর জমির কিছু অংশে উৎপাদিত শীতকালীন ফসল যেমন- গোলআলু ও গমের ফলন অধিক শৈত্যে ভালো হলেও তিনি ধান চাষে ক্ষতির সম্মুখীন হন। কারণ এ সময় মাঠে থাকা রোপা আমন বা বোরো ধানের পরাগায়ন ও দানা গঠনের সময় শৈত্য বেশি পড়ে ফলে ধান চিটা হয়ে যায়। আর যদি তাপমাত্রা এ সময় ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে কয়েকদিন থাকে তবে ফলন ব্যাপকভাবে হ্রাস পায়। সুতরাং দেখা যাচ্ছে যে, হাসিম আলী তার জমিতে শীতকালীন ফসল চাষে সফল হলেও ধান চাষে চিটা সমস্যায় পড়েন। এ সমস্যা সমাধানে কৃষিকর্মকর্তার পরামর্শে শৈত্য সহিষ্ণু ধান চাষ করা উচিত।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
শীতকালে ফসল চাষে হাসিম যে সমস্যায় পড়েন, তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


