'উক্ত তালিকা- ১ ও ২ এর ফসলগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি বিশেষ মৌসুমের অন্তর্ভুক্ত'- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: তালিকা-১ এ বিদ্যমান ফসলগুলো হলো মুলা, আলু এবং গম। এদেরকে সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের শুরু পর্যন্ত লাগানো হয় এবং মার্চের মধ্যেই ফসল উত্তোলন করা হয়। এদের চাষের জন্য কম তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়। এছাড়া মাটিতে পর্যাপ্ত রসের প্রয়োজন হয়। এ আবহাওয়া এবং ফসল উৎপাদনের সময় রবি মৌসুম হিসেবে গণ্য হয়। অন্যদিকে তালিকা-২ এ বিদ্যমান ফসলগুলো হলো মিষ্টি কুমড়া, তরমুজ ও চালকুমড়া যা মার্চের মাঝামাঝি সময় লাগানো হয়। এসব ফসলের জন্য আর্দ্র আবহাওয়া ও তুলনামূলকভাবে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। ফসলসমূহের ৯৫% পানি হওয়ায় প্রচুর পানি প্রয়োজন হয়। আবহাওয়া ও ফসল উৎপাদনের সময়ের বিচারে ফসলগুলোকে খরিফ-১ মৌসুমের ফসল বলা হয়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, তালিকা-১ ও তালিকা-২ এর ফসলগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে যথাক্রমে রবি ও খরিফ-১ মৌসুমের অন্তর্ভুক্ত।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
'উক্ত তালিকা- ১ ও ২ এর ফসলগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

