'ক' তে উল্লিখিত মৌসুমি বায়ু প্রবাহের ফলে কোন কৃষি মৌসুম বিরাজ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' এর মৌসুমি বায়ু হলো উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। নিচে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহের ফলে কোন কৃষি মৌসুম বিরাজ করে তা ব্যাখ্যা করা হলো- উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহের ফলে বাংলাদেশে রবি কৃষি মৌসুম বিরাজ করে। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং জলীয় বাষ্প কম থাকায় বৃষ্টিপাত কম হয়। এ মৌসুমের বিস্তৃতি নভেম্বর থেকে ফেব্রুয়ারি (কার্তিক মাসের ৩য় সপ্তাহ হতে ফাল্গুন মাসের ২য় সপ্তাহ) পর্যন্ত। এ মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ নগণ্য। শস্য উৎপাদনের জন্য এ মৌসুমে পানি সেচের খুবই প্রয়োজন হয়। এ মৌসুমে পোকামাকড় ও রোগবালাইয়ের উপদ্রব কম। বন্যা শিলাবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও কম। এ সময়ে তাপমাত্রা খুব কম থাকে। বায়ুমণ্ডলের আর্দ্রতা একেবারেই কম থাকে। এ মৌসুমে প্রথম অবস্থায় আকাশ সামান্য মেঘাচ্ছন্ন থাকে। এ মৌসুমে উৎপন্ন ফসলকে রবি ফসল বলা হয়। বোরো ধান, গম, গোলআলু, মিষ্টি আলু, তামাক, মরিচ, সরিষা, মুগ, মসুর, ছোলা, পেঁয়াজ, রসুন, চীনাবাদাম প্রভৃতি এ মৌসুমের ফসল।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
'ক' তে উল্লিখিত মৌসুমি বায়ু প্রবাহের ফলে কোন কৃষি মৌসুম বিরাজ করে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

