শেয়ারFacebookWhatsApp

ম্যাডামের আলোচনা দ্বারা কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ম্যাডামের আলোচিত বৃষ্টিপাত, কুয়াশা, তাপমাত্রা, তুষারপাত ইত্যাদি উপাদান দ্বারা কৃষি জলবায়ু নির্দেশ করা হয়েছে কারণ এগুলো হলো কৃষি জলবায়ুর উপাদান। নিচে তা ব্যাখ্যা করা হলো- কোনো স্থানের তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, সূর্যালোক, বায়ুর চাপ, কুয়াশা ইত্যাদির সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবার, কোনো স্থানের ২০-২৫ বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলা হয়। জলবায়ুর বৈশিষ্ট্য নির্ভর করে কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, সমুদ্রস্রোত, পাহাড় ও গাছপালার উপর। জলবায়ুর উপাদানসমূহ কৃষি উৎপাদনের উপর প্রভাব বিস্তার করে বিধায় একে কৃষি জলবায়ুও বলে। ঋতু ও স্থানভেদে কৃষি জলবায়ুর উপাদানগুলোর মাত্রাও ভিন্ন ভিন্ন হয়। যেসব ফসল বেশি তাপমাত্রা, বৃষ্টিপাত, দিবাদৈর্ঘ্য ইত্যাদি পছন্দ করে সেগুলো সাধারণত গ্রীষ্মকালে ভালো জন্মে। আর যেগুলো কম তাপমাত্রা, আর্দ্রতা, দিবাদৈর্ঘ্য ইত্যাদি পছন্দ করে সেগুলো সাধারণত শীতকালে ভালো জন্মে। অর্থাৎ কৃষি জলবায়ুর অবস্থাভেদে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল চাষ করা হয়। উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো কৃষি জলবায়ুর উপাদান কারণ এগুলো কৃষির সাথে সম্পর্কিত। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বৃষ্টিপাত, কুয়াশা, তাপমাত্রা, তুষারপাত ইত্যাদি নিঃসন্দেহে কৃষি জলবায়ুর উপাদান।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল

ম্যাডামের আলোচনা দ্বারা কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

কৃষিশিক্ষা ক্লাসে ম্যাডাম, কুয়াশা, তাপমাত্রা, তুষারপাত ইত্যাদি নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে ম্যাডাম বললেন, এ সমস্ত বিষয় উদ্ভিদ ও প্রাণীর ওপর ব্যাপক ভূমিকা রাখে।

উত্তর

আবহাওয়া ও জলবায়ুর প্রভাব এবং ফসল জন্মানোর সময়ের কথা বিবেচনা করে বছরকে শস্য উৎপাদনের যে বিভিন্ন মৌসুমে ভাগ করা হয় সেই মৌসুমগুলোকে কৃষি ঋতু বা কৃষি মৌসুম বলে।

উত্তর

গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ দ্রুত করার লক্ষ্যে যেসব জীবিত সুপ্ত অণুজীব মাটিতে প্রয়োগ করা হয় তাকে অণুজীব সার বলে। রাইজোবিয়াম হলো মাটির জীবাণু। এ জীবাণু শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে বাসা বাঁধে ও গুটি তৈরি করে বাতাস থেকে মুক্ত নাইট্রোজেন গাছের গ্রহণযোগ্য অবস্থায় রূপান্তর করে। রাইজোবিয়াম সার মাটিতে জৈব পদার্থ যুক্ত করে মাটির বাফার ক্ষমতা উন্নত করে। এসব কারণে রাইজোবিয়াম হলো অণুজীব সার।

উত্তর

উদ্দীপকে ম্যাডামের আলোচিত বৃষ্টিপাত, কুয়াশা, তাপমাত্রা, তুষারপাত ইত্যাদি উপাদান দ্বারা কৃষি জলবায়ু নির্দেশ করা হয়েছে কারণ এগুলো হলো কৃষি জলবায়ুর উপাদান। নিচে তা ব্যাখ্যা করা হলো- কোনো স্থানের তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, সূর্যালোক, বায়ুর চাপ, কুয়াশা ইত্যাদির সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবার, কোনো স্থানের ২০-২৫ বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলা হয়। জলবায়ুর বৈশিষ্ট্য নির্ভর করে কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, সমুদ্রস্রোত, পাহাড় ও গাছপালার উপর। জলবায়ুর উপাদানসমূহ কৃষি উৎপাদনের উপর প্রভাব বিস্তার করে বিধায় একে কৃষি জলবায়ুও বলে। ঋতু ও স্থানভেদে কৃষি জলবায়ুর উপাদানগুলোর মাত্রাও ভিন্ন ভিন্ন হয়। যেসব ফসল বেশি তাপমাত্রা, বৃষ্টিপাত, দিবাদৈর্ঘ্য ইত্যাদি পছন্দ করে সেগুলো সাধারণত গ্রীষ্মকালে ভালো জন্মে। আর যেগুলো কম তাপমাত্রা, আর্দ্রতা, দিবাদৈর্ঘ্য ইত্যাদি পছন্দ করে সেগুলো সাধারণত শীতকালে ভালো জন্মে। অর্থাৎ কৃষি জলবায়ুর অবস্থাভেদে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল চাষ করা হয়। উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো কৃষি জলবায়ুর উপাদান কারণ এগুলো কৃষির সাথে সম্পর্কিত। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বৃষ্টিপাত, কুয়াশা, তাপমাত্রা, তুষারপাত ইত্যাদি নিঃসন্দেহে কৃষি জলবায়ুর উপাদান।

উত্তর

উদ্দীপকে আলোচ্য কৃষি জলবায়ুর উপাদানগুলো কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- বাংলাদেশে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল উৎপন্ন হয়। এর প্রধান কারণ হলো কৃষি জলবায়ু। ঠান্ডা ঋতুর ফসল যেমন- গম, আলু ইত্যাদি অপেক্ষাকৃত কম তাপ পছন্দ করে। আবার উষ্ণ ঋতুর ফসল যেমন- পাট, রাবার ইত্যাদি অপেক্ষাকৃত বেশি তাপ পছন্দ করে। তাপমাত্রা বৃদ্ধির ফলে ফসল উৎপাদনে ক্ষতিকর প্রভাব পড়ে। উৎপাদন মৌসুমে তাপমাত্রা বেড়ে গেলে বাংলাদেশে উফশী ধানের ফলন কমে যাবে এবং গমে রোগের আক্রমণ বেড়ে যাবে। এছাড়াও ফলের উৎপাদনও তাপমাত্রার উপর নির্ভর করে। ফুল ও ফল ধারণের সময় উপযোগী তাপমাত্রা না হলে ফুল ও ফল কম ধরে। বেশি তাপমাত্রায় অনেক ফল গাছের ফল ধারণ ব্যাহত হয়। শাকসবজির জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উপযোগী। বৃষ্টিপাত বেশি হলে শাকসবজির গাছের গোড়া পচে যায়, ফুল-ফল ধারণ ব্যাহত হয় ও ফলন কম হয়। আলু, পেঁয়াজ, রসুন, আদা প্রভৃতি সংগ্রহের অল্প ক'দিন আগে বৃষ্টি হলে এদের সংরক্ষণগুণ মারাত্মকভাবে কমে যায়। তুষারপাতে খোলা মাঠের ফসল নষ্ট হয়। আবার, কোনো কোনো ফসলের কুঁড়ি তুষারপাত না হলে বের হয় না, যেমন- আপেল। কুয়াশা ফসল উৎপাদনে এবং ফসলের রোগ ও পোকার আক্রমণে প্রভাবক হিসেবে কাজ করে। কুয়াশা বেশি থাকলে আলুর মড়ক রোগ ও আমের অ্যানথ্রাকনোজ রোগ বেশি হয়। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য বিষয়গুলো অর্থাৎ কৃষি জলবায়ুর উপাদান বাংলাদেশের কৃষির উপর খুবই গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 4 : কৃষি ও জলবায়ু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মনিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ততীয় বর্ষের ছাত্রী। তার জন্ম ঢাকা শহরেই। গ্রামের জীবনযাত্রা সম্বন্দ্বে তার অভিজ্ঞতা নেই বললেই চলে। একবার সে গ্রীষ্মের ছটিতে পাবনায় দাদার বাড়িতে বেড়াতে নিয়ে দেখে মাঠঘাট শুকিয়ে গেছে, কোথাও পানি নেই। দাদার বাড়িতে মনিকার অবস্থানকালেই হঠাৎ একদিন ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। মনিকা আবহাওয়ার এ সব পরিবর্তন দাদার কাছ থেকে জেনে নিল
মৌসুমি জলবায়ু কী
ফসল উৎপাদনে তাপমাত্রার প্রভাব কীরূপ? ব্যাখ্যা কর।
দাদা বাড়িতে মনিকা গ্রীষ্মকালীন আবহাওয়ার কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করল? ব্যাখ্যা কর।
বাংলাদেশে মৌসুমি জলবায়ুর প্রভাব উদ্দীপকের মনিকার দৃষ্টিতে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image
চা এর ভালো ফলন মৌসুমি জলবায়ুর কোন উপাদানটির ওপর নির্ভরশীল?
মুলা গাছে গ্রীষ্মকালে ফুল ধরে কেন?
চিত্রে যে ধরনের উদ্ভিদের প্রতি আলোকপাত করা হয়েছে তার বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপকের চিত্র উদ্ভিদের যে বিষয়ে সংবেদনশীলতাকে নির্দেশ করে তা কৃষিতে কতটা গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিক্ষক শ্রেণিকক্ষে পড়াতে এসে বোর্ডে নিচের কথাগুলো লিখলেন question image
বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা কত?
ক্রান্তীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল বলতে কী বুঝ?
শিক্ষক শ্রেণিকক্ষে এসে প্রথমে যে শব্দটি বোর্ডে লিখলেন জীবজন্তু ও গাছপালার উপর তার প্রভাব আলোচনা কর।
শিক্ষক বোর্ডে জলবায়ুর দ্বিতীয় যে অবস্থার কথা লিখলেন তা মোকাবেলা করতে কী করতে হবে? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাসিম আলী তার জমির কিছু অংশে শীতকালীন ফসল ও কিছু অংশে ধান চাষ করেন। কিন্তু শীতকালে নিম্ন তাপমাত্রায় তার ধানে চিটা দেখা যায়। তিনি কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ চাইলে, কর্মকর্তা তাকে শৈত্য সহিষ্ণু ব্রি ধান ৩৬ ও ব্রি ধান ৫৫ চাষের কথা বলেন। এ ধান চাষে হাসিম নিম্ন তাপমাত্রায়ও ভালো ফলন লাভ করেন।
শীতকালে বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা কত?
জলবায়ুর পরিবর্তন বলতে কী বোঝায়?
শীতকালে ফসল চাষে হাসিম যে সমস্যায় পড়েন, তা ব্যাখ্যা কর।
কৃষি কর্মকর্তা শীতকালে ধান চাষে যে পরামর্শ দেন, তার যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৃজিত বাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাতক্ষীরা জেলায়। তিনি আবাদি জমিতে স্থানীয় জাতের ধান চাষ করে উৎপাদনে ব্যর্থ হন। এরপর কৃষি কর্মকর্তার পরামর্শে বিনা ধান-৮ চাষের সিদ্ধান্ত গ্রহণ করেন। একদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদর্শিত তথ্য চিত্র দেখে সুজিত বাবু লবণাক্ততা সহায়ক বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলেন।
লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলে?
তাপমাত্রা কীভাবে কৃষি উৎপাদন ব্যাহত করে?
সুজিত বাবুর সিদ্ধান্তটি সঠিক কি-না তা ব্যাখ্যা কর।
সুজিত বাবুর এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কৃষিবিদ খোকন মিঞা গ্রামের বাড়ি ফরিদপুরের নেপালতলী গিয়ে কৃষকের সাথে স্থানীয় কৃষি আবহাওয়া ও ফসল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলেন। তিনি বললেন অঞ্চলভেদে সামান্য তারতম্য থাকলেও পরিমিত বৃষ্টিপাত, মধ্যম শীতকাল ও আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
আবহাওয়া বলতে কী বোঝ?
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ৩টি পার্থক্য লেখ।
খরিফ-২ মৌসুমে কৃষিবিদ খোকন সম্ভাব্য কোন ফসল চাষ করার পরামর্শ দিচ্ছিলেন কেন?
নেপালতলী গ্রামে পাট চাষের সম্ভাবনা বিশ্লেষণ কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশে মৌসুমি জলবায়ুর প্রভাব উদ্দীপকের মনিকার দৃষ্টিতে মূল্যায়ন কর।দাদা বাড়িতে মনিকা গ্রীষ্মকালীন আবহাওয়ার কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করল? ব্যাখ্যা কর।উদ্দীপকের চিত্র উদ্ভিদের যে বিষয়ে সংবেদনশীলতাকে নির্দেশ করে তা কৃষিতে কতটা গুরুতচিত্রে যে ধরনের উদ্ভিদের প্রতি আলোকপাত করা হয়েছে তার বৈশিষ্ট্য বর্ণনা কর।শিক্ষক বোর্ডে জলবায়ুর দ্বিতীয় যে অবস্থার কথা লিখলেন তা মোকাবেলা করতে কী করতে হবশিক্ষক শ্রেণিকক্ষে এসে প্রথমে যে শব্দটি বোর্ডে লিখলেন জীবজন্তু ও গাছপালার উপর তাকৃষি কর্মকর্তা শীতকালে ধান চাষে যে পরামর্শ দেন, তার যথার্থতা নিরূপণ কর।শীতকালে ফসল চাষে হাসিম যে সমস্যায় পড়েন, তা ব্যাখ্যা কর।সুজিত বাবুর এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়ন কর।সুজিত বাবুর সিদ্ধান্তটি সঠিক কি-না তা ব্যাখ্যা কর।নেপালতলী গ্রামে পাট চাষের সম্ভাবনা বিশ্লেষণ করখরিফ-২ মৌসুমে কৃষিবিদ খোকন সম্ভাব্য কোন ফসল চাষ করার পরামর্শ দিচ্ছিলেন কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।