বাংলাদেশের কৃষিতে উল্লিখিত 'খ' মৌসুমি বায়ুর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'খ' মৌসুমি বায়ুটি হলো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নিচে বাংলাদেশের কৃষিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব বিশ্লেষণ করা হলো- গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের দিক থেকে এসে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় এবং জলীয় বাষ্প থাকায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মৌসুমি বায়ুর প্রভাবে পরিমিত বৃষ্টিপাত হওয়ায় প্রচুর ফসল উৎপন্ন হয়। পাট, ইক্ষু, চা ইত্যাদি জন্মায়। দেশের বেশির ভাগ ফসল এ সময় জন্মে থাকে। গ্রীষ্মকালীন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফলের উৎপাদন বৃদ্ধি পায়। বাংলাদেশের সামগ্রিক আবহাওয়া নির্ভর কৃষি উৎপাদন এ মৌসুমি বায়ুর - উপর নির্ভরশীল। এ মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় দেশের কৃষিজ উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে নদ- নদী, খাল-বিল, পুকুর-ডোবা, হাওর-বাঁওড় প্রভৃতি পানিতে ভরে যায় এতে করে জলাশয়ে প্রচুর মাছ উৎপন্ন হয় এবং সারা বছরব্যাপী নদীতে নাব্যতা সৃষ্টি হয় বিধায় নদী পথে পণ্য পরিবহন সহজতর হয়। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, বাংলাদেশের কৃষি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর উপর অনেকাংশে নির্ভরশীল এবং এ বায়ুর প্রভাব বাংলাদেশের কৃষিতে আশীর্বাদস্বরূপ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
বাংলাদেশের কৃষিতে উল্লিখিত 'খ' মৌসুমি বায়ুর প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

