সুমন মিয়ার শিম গাছে উদ্দীপকে উল্লিখিত সময়ে ফুল না ধরার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সুমন মিয়া আগস্ট মাসে শিমের বীজ বপন করেন। এক মাসের মধ্যে শিম গাছ বড় হলেও ফুল ধরে নি। নিচে সুমন মিয়ার শিম গাছে উল্লেখিত সময়ে ফুল না ধরার কারণ ব্যাখ্যা করা হলো- আমরা জানি উদ্ভিদের ফুল ধারণ দিবা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। দিবা দৈর্ঘ্যের প্রতি সংবেদনশীলতার ভিত্তিতে আলোক সংবেদনশীল উদ্ভিদকে আবার ছোট দিন/স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ এবং বড় দিন/দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সর্বোচ্চ সময়সীমার দিবালোক দৈর্ঘ্যের চেয়ে দিনের দৈর্ঘ্য কম হলে ফুল ফোটে এবং বড় দিনের উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট সর্বনিম্ন সময়সীমার দিবালোক দৈর্ঘ্যের চেয়ে দিনের দৈর্ঘ্য বেশি হলে ফুল ফোটে। শিম একটি ছোট দিন স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ। তাই শিম গাছে ফুল ধরার জন্য ছোট দিন ও বড় রাতের প্রয়োজন হয়। সুমন মিয়া আগাম শিম উৎপাদনের লক্ষ্যে আগস্ট মাসে শিমের বীজ বপন করে। এক মাসের মধ্যে শিমের শারীরিক বৃদ্ধি হলেও আগস্ট- সেপ্টেম্বর মাসে দিনের দৈর্ঘ্য বেশি থাকায় ফুল ধরে না। কারণ শিম গাছে ফুল ধরার জন্য দিনের দৈর্ঘ্য কম এবং রাতের দৈর্ঘ্য বেশি প্রয়োজন হয় কিন্তু নভেম্বরের শেষের দিকে রাত বড় এবং দিন ছোট হওয়ায় তার শিম গাছে ফুল ধরে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
সুমন মিয়ার শিম গাছে উদ্দীপকে উল্লিখিত সময়ে ফুল না ধরার কারণ ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

