প্রত্যাশা ও পদ্মার মধ্যে কে বেশি লাভবান হবে বলে তুমি মনে কর- তোমার মতামতের সপক্ষে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রত্যাশা ও পদ্মা দুজনেই সবজি চাষ করে। প্রত্যাশা পেঁপে চাষ করে যা সারা বছর চাষযোগ্য একটি সবজি। অন্যদিকে পদ্মা বাঁধাকপি চাষ করে, যা কম তাপমাত্রা, কম বৃষ্টিপাত এবং ছোট দিবা দৈর্ঘ্যের ফসল অর্থাৎ এটি একটি রবি ফসল। প্রত্যাশা ও পদ্মার মধ্যে কে বেশি লাভবান হবে তা জানার জন্য নিচে উভয়ের চাষকৃত ফসলের তুলনামূলক আলোচনা করা হলো- ১. পেঁপে কম তাপ থেকে বেশি তাপে জন্মায়। কিন্তু বাঁধাকপি শুধু কম তাপে জন্মায়। ২. কম বা বেশি বৃষ্টিপাত পেঁপের ফলনে প্রভাব বিস্তার করে না। তবে বাঁধাকপির ফলনে প্রভাব বিস্তার করে। ৩. পেঁপে কম ও বেশি উভয় আর্দ্রতায় ভালো উৎপাদন দেয় কিন্তু বাঁধাকপি কম আর্দ্রতায় ভালো ফলে। ৪. পেঁপে দিবা নিরপেক্ষ ফসল কিন্তু বাঁধাকপি ছোটদিনের ফসল। তাই বছরে একবার উৎপাদন হয়। উপরের আলোচনা হতে দেখা যায় প্রত্যাশা পেঁপে চাষ করে সারা বছর ফলন পেয়ে থাকে। কিন্তু পদ্মা শুধু এক মৌসুমে ফলন পায়। সুতরাং পেঁপে চাষ করে প্রত্যাশার উৎপাদন বেশি হবে এবং লাভ বেশি হবে, বলে আমি মনে করি।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
প্রত্যাশা ও পদ্মার মধ্যে কে বেশি লাভবান হবে বলে তুমি মনে কর- তোমার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

